শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সংকট সমাধানে আরব দেশগুলোর মধ্যে সংলাপ জরুরি : বাশার আল-আসাদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনের জন্য আরব দেশগুলোর মধ্যে সংলাপ অনুষ্ঠান জরুরি। একই সঙ্গে তিনি বলেন, প্রতিদিন দেশের জনগণ কি চাইছে সে ব্যাপারে সরকারগুলোর সাড়া দেয়া উচিত। ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বাদর আল বুসাইদের সঙ্গে রাজধানীর দামেস্কে এক বৈঠকে এসব কথা বলেন বাসার আসাদ।

পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ওমানের ভারসাম্যপূর্ণ এবং আদর্শিক অবস্থানের প্রশংসা করেন সিরিয়ার প্রেসিডেন্ট। তিনি বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলীতে ওমান সবসময় স্বচ্ছ এবং পরিছন্ন নীতি গ্রহণ করে। দামেস্ক ও মাসকাটের মধ্যকার বেড়ে চলা সম্পর্কের কথাও উল্লেখ করেন তিনি।এছাড়া, বৈঠকে দুই পক্ষ আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ঘটনাবলীতে পারস্পরিক মত বিনিময় করে।

ওমানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে সিরিয়া অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দামেস্কের সঙ্গে ওমান শলাপরামর্শ ও ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখতে চায়।তিনি বলেন, বিদেশি মদদপুষ্ট ও সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে ওমান সিরিয়ার পাশে ছিল। ওমান এখন আরব বিশ্বে সিরিয়ার অবস্থান ফিরিয়ে আনার জন্য কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। সূত্র : পার্সটুডে।

কিউএনবি/অনিমা/১৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit