শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ স্বাভাবিক হলো সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ সবাইকে নিজ অবস্থানে থেকে রাষ্ট্র গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি আমেরিকার হঠাৎ হামলা ঠেকাতে মরুভূমিতে চীনের মহাযজ্ঞ অমরত্বের সন্ধানে ভ্লাদিমির পুতিন, অঙ্গ মেরামত প্রকল্পে ২৬ বিলিয়ন ৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট শহীদ জিয়ার বিখ্যাত বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৪৭ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটি শহরে মাদকের বিরুদ্ধে জোরালো সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ মার্চ) ছয়জন কথিত মাদক সম্রাটকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৪১ হাজার টাকাসহ গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে শহরে মাদক ক্রয়-বিক্রয়ের বিস্তার এবং উঠতি বয়সী কিশোর-তরুণদের মাদকাসক্তির ঝুঁকি বেড়ে যাওয়ায় জেলা পুলিশ কঠোর অবস্থান নেয়। পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব (পিপিএম)-এর নির্দেশনায় “জিরো টলারেন্স” নীতির আওতায় শহরের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ দল রাঙামাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাঁঠালতলী ধোপাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় কুখ্যাত মাদক ব্যবসায়ী সজল দাশের বাড়িতে অভিযান চালিয়ে তাকে সহ মোট ৬ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃরা হলো; সজল দাশ (৩৪), হৃদয় দাশ (২৫), মো: সাইফুল ইসলাম (৩০), বৃন্দাবন বড়–য়া (৩১), সুমন দাশ (৩৫), কাজল দাশ (২৬)। শহরের কাঁঠালতলী, সুখীনীলগঞ্জসহ কোতয়ালী থানা এলাকার বাসিন্দা।

অভিযানে তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ও বিক্রির নগদ ৪১ হাজার টাকা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় আরও দুইজন আসামি পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে, গত ২৪ ও ২৫ মার্চ রাতেও পৃথক অভিযানে ৩০ জন মাদকসেবী ও কারবারিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানান, রাঙামাটিতে মাদক নির্মূলে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৬,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit