সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
মেসির সঙ্গে বিদায় নেওয়ার ইঙ্গিত তাগলিয়াফিকোর ইবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মারামারিতে আহত ৭ অপ্রতিম হত্যাকাণ্ড: কুবিতে মানববন্ধন, মায়ের তিন দাবি প্রায় বিলুপ্ত সেই কালো রবিনই নিউজিল্যান্ডের ‘বর্ষসেরা পাখি’ জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা জয়দীপের প্রত্যাবর্তনে বদলে যায় ‘দৃশ্যম ৩’-র চিত্রনাট্যে চলে গেলেন টালিউডের বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায় বাবা-মা নাম রেখেছিলেন রাজীব, বলিউডে পা রেখেই হলেন ‘অক্ষয়’ ঐতিহাসিক ম্যাচে ভারতকে চ্যালেঞ্জ জাপানের

তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি

মো আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৭১ Time View
মো আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী পার্বতীপুরে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা যেনো কাটছেই না। গ্রাহকরা বুঝেই উঠতে পারছেন না যে এটি কৃত্তিম সংকট না,জাতীয় সংকট। চাহিদা অনুযায়ী ডিজেল, পেট্রল ও অকটেন পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন গ্রাহকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের আরও জোরালো তদারকির দাবি জানিয়েছেন অনেকে।
তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে সরেজমিন ফুলবাড়ীর বিভিন্ন তেল পাম্প ঘুরে দেখা যায়, পাম্পগুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন। কোথাও কোথাও পাম্প বন্ধও রয়েছে। অনেক চালককে ১০০ থেকে ২০০ টাকার তেলের জন্য দীর্ঘ লাইনে অনেক সময় অপেক্ষা করতে দেখা গেছে।

তেল নিতে লাইনে থাকা ক্রেতাদের অভিযোগ রয়েছে, পরিচিত ব্যক্তিরা তুলনামূলক বেশি তেল পাচ্ছেন। স্থানীয়দের ভাষ্য, বর্তমান সময়ে সড়কে চলাচলের ক্ষেত্রে মোটরসাইকেল অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিগত যান। কিন্তু তেল না পাওয়ায় চালকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেক পাম্পে ১০০ থেকে ২০০ টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না, আবার কোথাও তেল না থাকায় পাম্প বন্ধ রাখা হয়েছে। তেল মজুত আছে কি না, তা খতিয়ে দেখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

উপজেলার ফুলবাড়ী ফিলিং স্টেশনে তেল নিতে আসা আসিফ বলেন, আমি দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পরও মাত্র ১০০ টাকার তেল পেলাম। অথচ আমি দুই ঘন্টার উপরে লাইনে দাড়িয়ে আছি। এতে চলাচল করাই কঠিন হয়ে পড়ছে। অনেক পাম্প বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

পার্বতীপুরের মেরিনা ফিলিং স্টেশনে তেল নিতে আসা জামিল হোসেন বলেন,  পাম্পে তেল দিচ্ছে শুনে এসে দেখি দির্ঘ লাইন। কমপক্ষে ৩ থেকে ৪”শ মটরসাইকেল হবে। তারপরও তেল একশ টাকার বেশি দেবে না। মোটরসাইকেলের তেলের জন্য মানুষের মধ্যে যেন হাহাকার সৃষ্টি হয়েছে।

কৃষক জমির উদ্দিন বলেন,পাম্পে মটরসাইকেলে লাইন ধরে তেল নিচ্ছে তারপরও তাদের কোন সমস্যা নেই। কিন্তু আমরাতো চাষি আমাদের সেচের জন‍্য তেল নিতে গিয়েই যদি দিন শেষ হয়ে যায়। তাহলে আমাদের কি হবে।

এবিষয়ে দিনাজপুর জেলা প্রশাসক ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম  বলেন, যেসব পাম্পে তেল মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি করা হবে, তথ‍্য পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃত্তিম সংকট তৈরীকারিদের কোন ছাড় নেই।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৬,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit