শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৭৩ Time View
নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মাদকসেবী ও তাদের সহযোগীদের অতর্কিত হামলায় মো: নাহিদ হাসান (২৩) নামে মসজিদের এক ইমাম গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় ইমামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর নয়াচর গ্রামে এ ঘটনা ঘটে। আহত নাহিদ হাসান ওই এলাকার জাকির হোসেন এর ছেলে ও সিরাজনগর নামাপাড়া পাঞ্জেগানা জামে মসজিদের ইমাম। আহত ইমামের বাবা জাকির হোসেন ও তার বোন শান্তা আক্তার জানান, দীর্ঘদিন যাবত এলাকায় কয়েকজন বখাটে মাদক সেবন করে আসছিল। এসব মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিলেন স্থানীয় মসজিদের ইমাম নাহিদ হাসান। বৃহস্পতিবার সকালে বোনের মেয়েকে নিয়ে ওষুধ কেনার জন্য বাজারে যাওয়ার পথে কয়েকজন মাদকাসক্ত যুবক ছুরি, চাপাতি, চেইন সহ অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে এলোপাথাড়ি মারধর করে রক্তাক্ত জখম করে জাকির হোসেনকে। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় সুলাইমান, সিয়াম, প্রান্ত, সাগর, মারুফ, সোহান সহ ১০/১২ জনের ওপর অভিযোগ তুলেছেন স্বজনরা। ঘটনার ব্যাপারে থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তারা। ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ মুঠোফোনে বলেন, ঘটনার খবর পেয়ে সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। থানায় লিখিত অভিযোগ আসার আগেই আমরা প্রাথমিকভাবে কয়েকজনের নাম পেয়েছি, তাদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।

কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit