শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজা সিটির তীব্র গরমে একটি গলির ছোট তাবুতেই নিজের পরবর্তী রোগীর অপেক্ষায় বসে থাকেন ৩১ বছর বয়সি দন্তচিকিৎসক ডা. রিজক সুফিয়ান আবু হালিমা। যুদ্ধের কারণে ভবন সংকটে আকাশচুম্বী ভাড়ার মুখে পড়ে বাধ্য হয়েই এই তাবুটিকে বিকল্প চিকিৎসা কেন্দ্র বানিয়েছেন তিনি। খবর আল জাজিরার। 

জাতিসংঘের স্যাটেলাইট সেন্টারের তথ্য অনুযায়ী, গাজা সিটি ও উত্তর গাজার ৮০ শতাংশের বেশি ভবন সম্পূর্ণ বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরাইলের নিষেধাজ্ঞার কারণে পুনর্নির্মাণ বন্ধ থাকায় অবশিষ্ট অল্প কিছু ভবনের দাম তাই অস্বাভাবিকভাবে বেড়েছে। যুদ্ধের আগে যে অ্যাপার্টমেন্টের ভাড়া ছিল ৫০০ শেকেল বা ১৬৬ ডলার, বর্তমানে তার দাম প্রায় ১,০০০ ডলারে উঠেছে। রোগীদের ওপর এই বাড়তি খরচের বোঝা না চাপাতেই ডা. আবু হালিমা চরম গরম ও তাবুর প্রতিকূল পরিবেশ সহ্য করে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। 

পাতলা ক্যানভাসের তাবুতে নিরাপত্তা ঝুঁকি থাকায় তিনি নিয়মিত সরঞ্জাম জীবাণুমুক্ত করার পাশাপাশি একজন নিরাপত্তাকর্মীও নিয়োজিত রেখেছেন। তবে বিধ্বস্ত অর্থনীতির কারণে গাজায় দন্তচিকিৎসা অনেক সাধারণ মানুষের কাছে এখন বিলাসিতায় পরিণত হয়েছে। ওই ক্লিনিকে কর্মরত নার্স হেবা রিহান জানান, অর্থের অভাবে অনেকে ব্যয়বহুল ফিলিং করাতে না পেরে তীব্র ব্যথা সয়ে সস্তায় শেষ পর্যন্ত দাঁত তুলে ফেলতে বাধ্য হন, যা খুবই বেদনাদায়ক এক দৃশ্য। 

 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit