শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ Time View

ডেস্ক নিউজ : বিগত সময়ে দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর ধারাবাহিক নির্যাতন ও নিপীড়ন চালানো হলেও তার কোনো সুষ্ঠু বিচার হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 
নাহিদ ইসলাম বলেন, বিগত দিনগুলোতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নানা অত্যাচার ও অবিচার করা হয়েছে, কিন্তু দুঃখজনকভাবে সেসব ঘটনার বিচার নিশ্চিত করা হয়নি। তবে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বিচারহীনতার সংস্কৃতি দূর করে দেশের সামগ্রিক বিচার ব্যবস্থাকে একটি শক্ত ও নিরপেক্ষ অবস্থানে দাঁড় করানোর জোর প্রচেষ্টা চলছে।
তিনি আরও উল্লেখ করেন, সরকার কিংবা বিরোধী দল—সবারই প্রধানতম জাতীয় দায়িত্ব হলো দেশে স্থায়ী শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। বর্তমানে দেশ সার্বিকভাবে কিছুটা স্থিতিশীলতার দিকে অগ্রসর হলেও গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই করতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি শক্তিশালী ও কার্যকর করতে হবে।
সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর বিশেষ গুরুত্বারোপ করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, দেশে সত্যিকারের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য রক্ষা করা ছাড়া একটি কার্যকর ও অর্থবহ গণতন্ত্র প্রতিষ্ঠা করা কোনোভাবেই সম্ভব নয়। তিনি সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান এবং একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit