শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের ইসরাইলকে পশ্চিম তীর ছাড়তে বলল জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে তিন পাইলট নিহত হয়েছেন। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানায়। নিহতরা হলেন মোজতবা বাঘেরি, হামেদ ওকাতি আর হোসেনই মাহদাভিয়ান। এরমধ্যে প্রথম দুজন নৌবাহিনীর পাইলট ছিলেন। আর তৃতীয়জন বিমানবাহিনীর পাইলট।

তবে কোথায় তারা হামলার শিকার হন এ তথ্য দেয়নি ইরান। এছাড়া তারা নিহত হওয়ার সময় যুদ্ধবিমান চালাচ্ছিলেন কি না বা কোনো হামলায় অংশ নিয়েছিলেন কি না সেটিও উল্লেখ করেনি তেহরান। এই তিন পাইলটের পাশাপাশি নৌবাহিনীর আরও ছয় সদস্যের মৃত্যুর তথ্য দিয়েছিল ইরান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলেছে, ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমাবর্ষণে মঙ্গলবার ও বুধবারে অন্তত ১৯ জন ইরানি নিহত হয়েছেন। দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন হামলায় ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে সাতজন এবং কেরমানশাহ প্রদেশে বিপ্লবী গার্ডের চার সদস্য মারা গেছেন।

‘‘উপসাগরের লাভান দ্বীপে আধাসামরিক বাহিনীর তিন সদস্য এবং ফার্স প্রদেশে আরও একজন নিহত হয়েছেন।’’ইরানি কর্মকর্তারা হরমুজগান প্রদেশে বিয়ের এক অনুষ্ঠানে চারজনের প্রাণহানির ঘটনায়ও মার্কিন হামলাকে দায়ী করেছেন। নৌবাহিনীর ওই ছয় কর্মকর্তা খুজেস্তানে ইতোমধ্যে নিহত হিসেবে সরকারের প্রকাশিত প্রতিবেদনে সাতজনের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল, এএফপি

 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit