শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

গাজা উপত্যকার শরণার্থী শিবিরে ভয়াবহ আগুনে নিহত ২১

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২১ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এ খবর জানিয়ে বলেছে, নিহতদের মধ্যে বেশ কয়েকটি শিশু রয়েছে।

ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস নিয়ন্ত্রিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভবনটিতে বিপুল পরিমাণ ডিজেল রাখা হতো বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ওই ডিজেল ভাণ্ডারের কারণে আগুন দ্রুত গোটা ভবনে ছড়িয়ে যায়। তবে ঠিক কীভাবে আগুনের সূত্রপাত হয়েছিল তা জানার জন্য তদন্ত চলছে বলে হামাস জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে ছড়িয়ে পড়া এ আগুন নিয়ন্ত্রণে আনতে অগ্নিনির্বাপণ কর্মীদের এক ঘণ্টার বেশি সময় লেগেছে। নিহত ব্যক্তিদের দেহ পুড়ে অঙ্গার হয়ে গেছে এবং তাদর বেশিরভাগকেই আর চেহারা দেখে শনাক্ত করা সম্ভব নয়।

আল জাজিরার একজন সংবাদদাতা দাবি করেছেন, ভবনটির একটি বাসায় জন্মদিনের পার্টির জন্য মোমবাতি জ্বালাতে গিয়ে আগুনের সূত্রপাত হয়েছে। বিশেষ মোমবাতি থেকে নিক্ষিপ্ত আগুন যেকোনোভাবে ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে এরপর একটি বিস্ফোরণের মাধ্যমে গোটা ভবনে ছড়িয়ে যায়।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ ঘটনায় শোক প্রকাশ করে ফিলিস্তিনে একদিনের শোক পালনের ঘোষণা দিয়েছেন। তীব্র ঘন বসতিপূর্ণ গাজা উপত্যকায় মোট ২৩ লাখ মানুষ বসবাস করেন যাদের বেশিরভাগই থাকেন আটট শরণার্থী শিবিরে যেগুলোর মধ্যে জাবালিয়া অন্যতম। গাজা উপত্যকার ওপর ২০০৭ সাল থেকে জল, স্থল ও আকাশপথে কঠোর অবরাধ আরোপ করে রেখেছে।

সূত্র : পার্সটুডে ও আল-জাজিরা

কিউএনবি/অনিমা/১৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit