রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

 নিখোঁজ শিশুর মরদেহ ভাসছিল পুকুরে 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১৫৪ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে নিখোঁজের ২৩ ঘন্টা পর এক শিশুর মরদেহ বাড়ির পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। নিহত রমজান আলী বাদশা (৩) উপজেলার হাতিয়া পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের শূণ্যেরচর এলাকার মো.জামশেদের ছেলে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার শূণ্যেরচর এলাকার জামসেদের বাড়ির পুকুরে ভাসতে থাকা লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাদশা গতকাল বুধবার দুপুর ৩টার দিকে ঘর থেকে থেকে বের হয়ে নিখোঁজ হয়। স্বজনেরা গত ২০ ঘন্টা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাননি। নাতি নিখোঁজ হওয়ায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিহতের দাদা হাতিয়া থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন। হাতিয়া থানার সাধারণ ডায়েরি নং-৭২৪। পরে দুপুর ২টার দিকে জামসেদের বাড়ির পুকুরে শিশুর লাশ ভাসতে দেখেন পরিবারের সদস্যরা। 

জানতে চাইলে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন  কান্তি দাস বলেন, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে। ধারণা করা হচ্ছে, পুকুরের পানিতে পড়ে এই শিশুর মৃত্য হয়েছে।    

 

 

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit