শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

হিলিতে সাংবাদিকের নামে মিথ্যা মামলা করায় প্রতিবাদ সভা

মোঃ আব্দুল আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১১৬ Time View

মোঃ আব্দুল আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি : আরটিভি ও দৈনিক যুগান্তরের হিলি প্রতিনিধি আব্দুল আজিজের নামে মিথ্যা চাঁদাবাৃজীর মামলা করায় প্রতিবাদ সভা করেছে স্থানীয় সাংবাদিকরা। এসময় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা ১২টায় স্থানীয় প্রেসক্লাবে সংগঠনের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির, সৈয়দ মোস্তাফিজুর রহমান, রমেন বসাক, জাহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, হালিম আল রাজী ও আব্দুল আজিজ।

স্থানীয় সাংবাদিকরা জানান, চলতি বছরের গত ১ অক্টোবর হিলি চেকপোস্ট দিয়ে ভারতীয় অবৈধ মালামাল পাচার হওয়ার সময় সাংবাদিকরা ভিডিও করেন। এসময় স্থানীয় পাসপোর্ট দালাল ও চোরাকারবারী মনির, তাহাকিক হাসান, রাজু, সুইট ক্ষিপ্ত হয়ে আরটিভির প্রতিনিধি আব্দুল আজিজের ক্যামেরা ছিনিয়ে নিয়ে সাংবাদিকদের উপর হামলার চেষ্টা করেন। এঘটনায় সাংবাদিকরা থানায় জিডি করলে এরই জেরে চোরাকারবারী তাহাকিক হাসান আজিজের নামে এই চাঁদাবাজীর মিথ্যা মামলা করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit