সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

আখাউড়া স্থলবন্দর নিলাম ডাক বন্ধ করায় হট্টগোল

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১০৭ Time View

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : নিলাম ডাককে কেন্দ্র করে বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে হট্টগোল দেখা দেয়। নিলাম প্রক্রিয়া চলা অবস্থায় সেটি স্থগিত করে দেওয়ায় ব্যবসায়িরা ক্ষোভে ফেটে পড়েন। ব্যবসায়িরা এ বিষয়ে এক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তুলে তার অপসারণ দাবি করেন।

নিলামে অংশ নেওয়া কাউছার আহাম্মেদ নামে এক ব্যবসায়ি জানান, বিভিন্ন সময়ে জব্দ করা কসমেটিকস ও চকলেট নিলামের জন্য বুধবার দিন ধার্য্য করা হয়। নিলামে অংশ নিতে অর্ধশত ব্যবসায়ি আখাউড়া স্থলবন্দর কাস্টমস এলাকায় জড়ো হন। তবে ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা আশরাফ উদ্দিন যৌক্তিক কোনো কারণ না দেখিয়েই নিলাম ডাক স্থগিত ঘোষণা করেন। মূলত পছন্দের লোককে কাজ পাইয়ে দিতে কৌশলের অংশ হিসেবে নির্ধারিত সময়ে নিলাম ডাক দেননি।

তবে অভিযুক্ত আখাউড়া স্থলবন্দরের কাস্টমস এর ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা আশরাফ উদ্দিন তার বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে নিলাম ডাক স্থগিত ঘোষণা করা হয়। কাউকে নিলাম পাইয়ে দেওয়ার চেষ্টার অভিযোটি সত্য নয়।

কিউএনবি/অনিমা/১৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit