মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৫৮ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোলন মজুমদার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।সোমবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের হাজীপুর গ্রামের অধীরের বাপের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।নিহত দোলন একই গ্রামের দিনু মজুমদারের ছেলে এবং স্থানীয় ছমিরহাট বাজারের স্বর্ণ ব্যবসায়ী দিপংকরের দোকানে কর্মচারি হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়,  সকালে দোলনের ব্যবহৃত বৈদ্যুতিক মোটর নষ্ট হয়ে যায়। এরপর কাকা রতন মজুমদারের থেকে মোটর এনে বসতঘরের পাশে পেঁপে গাছে পানি দিতে যান। এ সময় অসতর্কতার কারণে বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন তিনি। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, ঘটনাটি তাদের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/৩০ মার্চ ২০২৬,/বিকাল ৩:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit