সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযান, ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৬৫ Time View

‎‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ‎​লালমনিরহাট সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।সোমবার (৩০ মার্চ) দুপুরে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি এক প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রবিবার (২৯ মার্চ) সকালে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সীমান্ত সংলগ্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ ৬৬ হাজার টাকা।
‎​
‎​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে চোরাকারবারীরা সীমান্ত দিয়ে ভারতীয় শাড়ির একটি বড় চালান পাচারের প্রস্তুতি নিচ্ছে। এই তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ১০টার দিকে রামখানা বিওপি এবং বেলা ১১টার দিকে অনন্তপুর বিওপির বিশেষ টহল দল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা ও নাগরাজ এলাকায় অবস্থান নেয়।

‎
​অভিযান চলাকালে বিজিবি সদস্যরা সন্দেহভাজন কয়েকজনকে দেখতে পেয়ে ধাওয়া করলে চোরাকারবারীরা মালামাল ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি কাপড়গুলো উদ্ধার করা হয়।পরে বস্তা খুললে বস্তার মধ্যে ১৬৭ টি ​স্বর্ণকাতান শাড়ি, ৭৬টি ​সিল্ক শাড়ি: ৭৬টি শাড়ি, ৩ থান ​প্যান্টের কাপড় উদ্ধারকরা হয়। উদ্ধারকৃত এসব কাপড়ের মুল্য ২৪ লাখ ৬৬ হাজার টাকা।লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়তে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।​এ ঘটনায় জড়িত চোরাচালান চক্রের সদস্যদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।
‎
‎
‎

কিউএনবি/অনিমা/৩০ মার্চ ২০২৬,/বিকাল ৩:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit