রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

ইরান যুদ্ধে জড়িত মার্কিন বিমানগুলোর জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‘আমরা ইরানের যুদ্ধ-সম্পর্কিত কোনো কর্মকাণ্ডের জন্য সামরিক ঘাঁটি বা আকাশসীমা ব্যবহারের অনুমোদন দিতে পারি না।’ সোমবার প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোব্লেস মাদ্রিদে সাংবাদিকদের বলেন। স্প্যানিশ সংবাদপত্র এল পাইস সোমবার সামরিক সূত্রের বরাত দিয়ে সর্বপ্রথম এই খবরটি প্রকাশ করে বলে রয়টার্স জানায়।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইরানের ওপর মার্কিন ও ইসরাইলি হামলার অন্যতম সোচ্চার বিরোধী, এবং তিনি এই হামলাগুলোকে বেপরোয়া ও অবৈধ বলে বর্ণনা করেছেন। এর আগে, ইরান যুদ্ধে স্পেনের ঘাঁটি ব্যবহারে মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুমতি না দেয়ায় মাদ্রিদের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেয়ার হুমকি দেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

আকাশপথ বন্ধ করে দেয়ায় সামরিক বিমানগুলোকে মধ্যপ্রাচ্যে তাদের লক্ষ্যস্থলে যাওয়ার পথে ন্যাটো সদস্য স্পেনকে এড়িয়ে যেতে হচ্ছে, তবে এর মধ্যে জরুরি পরিস্থিতি অন্তর্ভুক্ত নয়, এল পাইস যোগ করেছে। এদিকে, স্পেনের আকাশপথ বন্ধ করার সিদ্ধান্তটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও খারাপ করতে পারে কিনা, এমন প্রশ্নের জবাবে অর্থনীতি মন্ত্রী কার্লোস কুয়ের্পো, রেডিও ক্যাডেনা সের-কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘একতরফাভাবে এবং আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে শুরু হওয়া একটি যুদ্ধে অংশগ্রহণ বা অবদান না রাখার যে সিদ্ধান্ত স্পেন সরকার ইতিমধ্যেই নিয়েছে, এই সিদ্ধান্তটি তারই একটি অংশ।’

 

কিউএনবি/আয়শা/৩০ মার্চ ২০২৬,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit