শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

বাইডেনসহ ৮ নেতার সঙ্গে সাক্ষাতের পর করোনা শনাক্ত কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জি-২০ সম্মেলনে অংশ নেওয়া কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার তিনি নিজেই করোনায় সংক্রমিত হওয়ার কথা জানিয়েছেন। এর আগে গত রোববার নমপেনে এক সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্বের আট নেতাকে স্বাগত জানান তিনি। খবর ভয়েজ অব আমেরিকার।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে দেওয়া এক বার্তায় দীর্ঘদিন ক্ষমতায় থাকা এই নেতা বলেন, জি-২০ সম্মেলনের জন্য ইন্দোনেশিয়ায় আসার পর সোমবার রাতে করোনা পরীক্ষা করা হলে তিনি সংক্রমিত হওয়ার খবর পেয়েছেন। তবে তার শরীরে কোনো উপসর্গ নেই। সম্মেলন থেকে তিনি দেশে ফিরে যাচ্ছেন। গত রোববার অনুষ্ঠিত অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস সম্মেলনে হুন সেন দক্ষিণ-পূর্ব এশিয়ার আট দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

যুক্তরাষ্ট্র, চীন, জাপান, অস্ট্রেলিয়া ও কানাডার নেতাদের সঙ্গে সাক্ষাতের সময় হুন সেন মাস্ক পরে ছিলেন না। ফেসবুক পোস্টে হুন সেন বলেছেন, প্রিয় দেশবাসী! আমি কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছি। বালিতে জি-২০ সম্মেলনে অংশ নিতে যাত্রার আগে প্রতিদিন তার করোনা পরীক্ষা করা হয়েছিল। সেসব পরীক্ষায় তার করোনা নেগেটিভ এসেছিল।

হুন সেন আরও বলেন, আমি বুঝতে পারছি না কখন করোনায় সংক্রমিত হয়েছি। সৌভাগ্যবশত বালিতে পৌঁছাতে তার দেরি হয়েছিল। নেতাদের সঙ্গে একটি নৈশভোজে তিনি অংশ নিতে পারেননি। হুন সেন বলেন, নিরাপত্তার কারণে কম্বোডিয়ার প্রতিনিধিরা মঙ্গলবারই নিজ দেশে ফিরে যাবেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit