শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

‘অবশ্যই ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে হবে’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধ বন্ধ করার তাগিদ দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ইউদোদো। তিনি বলেন, অবশ্যই আমাদের এই যুদ্ধের অবসান ঘটাতে হবে। খবর এএফপির। জি২০ নেতাদের সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। মঙ্গলবার বালিতে এই সম্মেলন শুরু হয়েছে। এবারের সম্মেলনের আয়োজক ইন্দোনেশিয়া। 

সম্মেলনের উদ্বোধন অধিবেশনের প্রাক্কালে জি২০ নেতাদের ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন যুদ্ধের বিষয়ে বিশ্বনেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। ‘দায়িত্বশীল হওয়ার অর্থ— কোনো একপক্ষের একতরফা লাভবান হওয়ার সুযোগ সৃষ্টি না করা। দায়িত্বশীল হওয়ার অর্থ— আমাদের অবশ্যই এ যুদ্ধের অবসান ঘটাতে হবে। যুদ্ধের অবসান ঘটাতে না পারলে বিশ্বের এগিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে।’

ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের মধ্য দিয়ে এই যুদ্ধের সূচনা। ৮ মাসের যুদ্ধে বিশ্ব অর্থনীতি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে যেসব দেশের বাণিজ্য ছিল নিষেধাজ্ঞা ও ইচ্ছাপূর্বক বন্ধ করে দেওয়ায় ভুক্তভোগী হচ্ছে বিশ্ব। এমতাবস্থায় রাশিয়ার আট মাসের আগ্রাসন এবং পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকির নিন্দা জানানো হয় জি২০ সম্মেলনে এমন একটি যৌথ ঘোষণার প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে।

রাশিয়ার নাম উল্লেখ না করে উইদোদো বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যে আরেকটি শীতল যুদ্ধের সুযোগ না দিতে সদস্যদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমাদের বিশ্বকে বিভিন্ন ভাগে বিভক্ত করা উচিত হবে না। আমাদের বিশ্বকে আরেকটি শীতল যুদ্ধে জড়াতে দেওয়া অবশ্যই উচিত না।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সম্মেলনে অংশ না নেওয়ায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তাদের দেশের প্রতিনিধিত্ব করছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য দেবেন।

রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের ফলে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি লাখো মানুষকে দারিদ্র্যের দিকে এবং বিশ্বের বিভিন্ন দেশকে মন্দার দিকে ঠেলে দেওয়ার পর জি২০ নেতারা বালিতে একত্রিত হয়েছেন।

উইদোদো বলেন, বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর এ ব্লককে বিশ্বের গভীরতম এ সংকট মোকাবিলায় অবশ্যই সফল হতে হবে।

তিনি প্রতিনিধিদের বলেন, ‘আজ বিশ্বের নজর আমাদের দিকে। আমরা কি সাফল্য পাব? নাকি আরও একটি ব্যর্থতা যোগ করব?’

‘আমার পক্ষ থেকে আমি বলতে পারি যে, জি২০ অবশ্যই সফল হবে। এটি অবশ্যই ব্যর্থ হবে না।’

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit