বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

লালপুরে শহীদ মমতাজ উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টর ফাইনাল অনুষ্ঠিত 

মোঃ মাজহারুল ইসলাম,লালপুর (নাটোর) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১৫৯ Time View

মোঃ মাজহারুল ইসলাম,লালপুর (নাটোর) প্রতিনিধি : ‘চলো বদলে যাই প্রযুক্তির ছোঁয়ায়’,এই স্লোগান নিয়ে ক্যাশলেস অনলাইন মার্কেটিং কোম্পানি  ও এম বাজার ডট কম এর উদ্যোগে হাজার হাজর দর্শকের উপস্থিতিতে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে নাটোরের লালপুরে শহীদ মমতাজ উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় লালপুর খেলোয়াড় কল্যাণ সমিতি ঈশ্বরদী পাওয়ার গ্রীড কোম্পানি অফ বাংলাদেশ একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর -বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নাটোর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, লালপুর উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফ, সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর, গোপালপুর পৌরসভার মেয়র রোখসানা মোর্তুজা লিলি, ও এম বাজার ডট কম এর চেয়ারম্যান ইউসুফ ফরহাদ, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লুৎফর  রহমান রুবেল, ম্যানেজার ফরহাদ আল হক ভুইয়া, লালপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশফাকুল হোসেন রিমন প্রমূখ। উল্লেখ গত ২১ অক্টোবর বিকেলে এ টুর্নামেন্টর উদ্বোধন করা হয়। 

কিউএনবি/অনিমা/১৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit