বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
চট্রগ্রামে দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত দাপুটে সেঞ্চুরির পরও অভিষেককে যুবরাজের খোঁচা নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত  নওগাঁর পত্নীতলায় ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা নওগাঁয় জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত  দেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ‘ভাঙারি এনামুল’ গ্রেপ্তার ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ॥

প্রথম মেধা তালিকার ভর্তি শেষে ববিতে আসন ফাঁকা ৭৩১টি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতকে প্রথম মেধাতালিকার ভর্তি শেষ হয়েছে। এতে ১ হাজার ৪৯০টি আসনের বিপরীতে আসন ফাঁকা রয়েছে ৭৩১টি।

বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সদস্য ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক রাহাত হোসেন ফয়সাল।

তিনি জানান, প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হয়েছেন ৭৫৯ জন। এখনও আসন ফাঁকা রয়েছে ৭৩১টি। ‘এ’ ইউনিটে ভর্তি হয়েছেন ৩৮৬, ‘বি’ ইউনিটে ২২২ এবং ‘সি’ ইউনিটে ১৫১ জন শিক্ষার্থী। 

‘এ’ ইউনিটে আসন ফাঁকা আছে ৩৬৪টি, ‘বি’ ইউনিটে ১৯৯টি এবং ‘সি’ ইউনিটে ১৬৮টি আসন।

পরবর্তী মেধা তালিকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,আগামী ১৫-১৬ নভেম্বর এটি প্রকাশিত হবে ৷ সেক্ষেত্রে ১৮ নভেম্বর থেকে দ্বিতীয় মেধা তালিকায় ভর্তি কার্যক্রম শুরু হবে ৷

 

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়। আবেদন প্রক্রিয়া শেষ হয় ২৭ অক্টোবর। আর আবেদন ফি পরিশোধ চলে ২৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

উল্লেখ্য, শূন্য আসন, ভর্তিসহ এ সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (http://bu.ac.bd) থেকে জানা যাবে।

কিউএনবি/অনিমা/১৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit