শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় খেরসনে নিহত ৬

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের খেরসনে উত্তর-পশ্চিমে অবস্থিত শহর মাইকোলাইভের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় ছয়জন নিহত হয়েছেন। এতে একটি পাঁচতলা আবাসিক ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। 

শুক্রবার টেলিগ্রামে এক পোস্টে মাইকোলাইভের মেয়র ওলেক্সান্ডার সেনকেভিচ এ তথ্য নিশ্চিত করেন। খবর এফএমটি নিউজের।

প্রতিবেদনে বলা হয়, আহতদের উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে। 

মেয়র ওলেক্সান্ডার সেনকেভিচ জানান, শুক্রবার ভোরে হামলাটি ঘটে। এ হামলার জন্য রাশিয়া দায়ী।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ ক্ষেপণাস্ত্র হামলাকে নিষ্ঠুর বলে বর্ণনা করে জানান, রাশিয়া তাদের কৌশল অব্যাহত রেখেছে। তারাও তাদের লড়াই চালিয়ে যাবেন। ইউক্রেনের মানুষের প্রতি দখলদারদের সব অপরাধের জবাবদিহি করতে হবে।

এ ঘটনায় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি রাশিয়া। খেরসন থেকে রুশ সেনা প্রত্যাহারের পর সম্প্রতিই শহরটি দখলে নেয় ইউক্রেনের সেনারা।

এদিকে খেরসন থেকে সব রুশ সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর পর থেকে খেরসনই একমাত্র আঞ্চলিক রাজধানী, যা রাশিয়ার দখলে ছিল।

কিউএনবি/অনিমা/১২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit