শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

কামড়কাণ্ডে অভিযুক্ত কলকাতা পুলিশের নারী সদস্য

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কলকাতার রাস্তায় আন্দোলনে নেমে পুলিশের কামড় খাওয়ার অভিযোগ করেছেন পরীক্ষার্থী অরুণিমা পাল। সে ব্যাপারে তদন্তে নেমে তাকে এবং অভিযুক্ত পুলিশকর্মী ইভা থাপাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আগামী সপ্তাহের শুরুর দিকেই অভিযুক্ত ইভা এবং অভিযোগকারী অরুণিমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। এ বিষয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্তের ভার দেওয়া হয়েছে ডিসি দক্ষিণ (২) বুদ্ধদেব মুখোপাধ্যায়কে।  

কামড়-কাণ্ডে ইভা এবং অরুণিমার বক্তব্য খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, কলকাতার সাগর দত্ত হাসপাতালের পরীক্ষায় চাকরিপ্রার্থী অরুণিমা পালের হাতে ‘হিউম্যান বাইট’ বা মানুষের কামড়ের আঘাতের প্রমাণ মিলেছে। ওই হাসপাতালের চিকিৎসক তাকে সার্টিফিকেট দিয়েছেন, মানুষের কামড়ের ফলেই ওই চাকরিপ্রার্থীর হাতে আঘাত লেগেছে।  

যে পুলিশকর্মী তাকে কামড়ে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন অরুণিমা।

২০১৪ সালের টেট উত্তীর্ণ অরুণিমা অন্যদের সঙ্গে কলকাতার রাস্তায় বিক্ষোভে নেমেছিলেন গত বুধবার। ক্যামাক স্ট্রিটে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরের সামনে বিক্ষোভ চলা অবস্থায় অন্যদের সঙ্গে তাকেও পুলিশ ভ্যানে তোলা হয়।  

অভিযোগ উঠেয়ে, ওই সময় এক নারী পুলিশকর্মী অরুণিমাকে কামড়ে দেন। ঘটনার দুদিন পর গতকাল শুক্রবার সরকারি হাসপাতাল অরুণিমার হাতে মানুষের কামড়ের বিষয়টি নিশ্চিত করেছে। এই খবর প্রকাশ্যে আসার পরই তদন্তে গতি পায়।
সূত্র: আনন্দবাজার।

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit