রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি জবরদখল ও লুটপাটের অভিযোগ গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু নওগাঁর আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু নরসিংদীতে হাসপাতাল সিলগালা ও জরিমানা এখন নিজেকে অনেকটা বাঘিনীর মতো মনে হয়: কিয়ারা শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে ‘চোখের বদলে চোখ’ নয়, আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের ইসলামাবাদে ‘কূটনৈতিক আলোচনায়’ বসবেন সৌদি আরব, তুরস্ক ও মিশরের নেতারা শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩ জীবনে বিয়ের বাইরে আরও অনেক কিছু আছে: কৃতি শ্যানন

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের মাইকোলাইভে নিহত ৬

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের খেরসনে উত্তর পশ্চিমে অবস্থিত শহর মাইকোলাইভের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। হামলায় পাঁচতলার আবাসিক ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। 

এফএমটি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, আহতদের উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে।টেলিগ্রামে এক পোস্টে মাইকোলাইভের মেয়র ওলেক্সান্ডার সেনকেভিচ জানান, শুক্রবার (১১ নভেম্বর) ভোরে হামলাটি ঘটে। এ হামলার জন্য রাশিয়াকে দায়ী করেন তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ক্ষেপণাস্ত্র হামলাকে নিষ্ঠুর বলে বর্ণনা করে জানান, রাশিয়া তাদের কৌশল অব্যাহত রেখেছে। তারাও তাদের লড়াই চালিয়ে যাবেন। ইউক্রেন ও ইউক্রেনের মানুষের প্রতি দখলদারদের সকল অপরাধের জবাবদিহি করতে হবে।

এ ঘটনায় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি রাশিয়া। খেরসন থেকে রুশ সেনা প্রত্যাহারের পর সম্প্রতিই শহরটি দখলে নেয় ইউক্রেনের সেনারা।

এদিকে খেরসন থেকে সকল রুশ সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর পর থেকে খেরসনই একমাত্র আঞ্চলিক রাজধানী, যা রাশিয়ার দখলে ছিল।

কিউএনবি/অনিমা/১২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit