রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

ইরান যুদ্ধ নিয়ে শাহবাজ-পেজেশকিয়ান ফোনালাপ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৫০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।  এ সময় মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। শাহবাজ শরিফ বলেছেন, ফোনালাপটি এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে।  খবর বিবিসির। 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শাহবাজ শরিফ জানান, তিনি ইরানি প্রেসিডেন্টকে পাকিস্তানের চলমান কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে অবহিত করেছেন এবং জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করে ‘সংলাপ ও উত্তেজনা প্রশমন সহজতর করার’ উদ্যোগ নিচ্ছেন তারা।

তিনি আরও লিখেছেন, ইরানের ওপর ইসরাইলের অব্যাহত হামলার, বিশেষ করে সম্প্রতি বেসামরিক অবকাঠামোতে চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছি আমি এবং ইরানের সাহসী জনগণের প্রতি পাকিস্তানের সংহতি প্রকাশ করেছি। হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য আমি পুনরায় শোক প্রকাশ করেছি এবং আহত ও বাস্তুচ্যুতদের দ্রুত সুস্থতা ও নিরাপত্তা কামনা করেছি। মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখা এবং সংলাপের পথ সুগম করার ক্ষেত্রে পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করায় আমি তাকে ধন্যবাদ জানিয়েছি।

এ উচ্চপর্যায়ের ফোনালাপ এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যার ঠিক পরের দিনই অর্থাৎ আগামীকাল রোববার থেকে ইসলামাবাদে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সম্মেলন শুরু হতে যাচ্ছে। সম্মেলনে তুরস্ক, মিসর, সৌদি আরব ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ সফরের সময় পররাষ্ট্রমন্ত্রীরা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও উত্তেজনা প্রশমনের বিভিন্ন উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

বর্তমানে পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ‘যোগসূত্র’ হিসেবে কাজ করছে। বিশ্লেষকরা মনে করছেন, ইসলামাবাদে অনুষ্ঠিতব্য এই চার দেশীয় বৈঠকটি টেকসই যুদ্ধবিরতির পথ প্রশস্ত করতে পারে। গত কয়েক দিন ধরে পাকিস্তান ও তুরস্কের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষভাবে বার্তার আদান-প্রদান চলছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit