সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

ইউরোপের সঙ্গে যুদ্ধ নিয়ে কী ভাবছে রাশিয়া, জানালেন পুতিন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের কোনো দেশের সঙ্গে রাশিয়া কোনো ধরনের যুদ্ধ বা সংঘাতে জড়ানোর প্রস্তুতি নিচ্ছে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি ইউরোপের কিছু দেশের পক্ষ থেকে রাশিয়ার সম্ভাব্য হামলা নিয়ে নানা সতর্কবার্তা দেওয়ার পর শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এই কথা বলেন তিনি।

সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন জানান, উত্তেজনা বাড়ানোর মতো কোনো বাস্তব কারণ রাশিয়ার নেই। ইউরোপের যেসব দেশ মনে করছে যে রাশিয়া তাদের আক্রমণ করতে পারে এবং সেজন্য তাদেরও যুদ্ধের প্রস্তুতি নেওয়া দরকার এমন ধারণার সমালোচনা করেন তিনি। পুতিন জোর দিয়ে বলেন, ইউরোপের সঙ্গে কোনো ধরনের শত্রুতা বা যুদ্ধ শুরুর কোনো পরিকল্পনা তাদের নেই।

ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় ইউরোপের অনেক দেশ তাদের মাটিতে গোপন রুশ হামলা নিয়ে শঙ্কা প্রকাশ করে আসছে। এর আগে চলতি মাসের শুরুতে জার্মানি ও পোল্যান্ডের পক্ষ থেকেও রাশিয়ার বিরুদ্ধে ড্রোন বা হামলার চেষ্টার অভিযোগ তোলা হয়েছিল।

এদিকে, রাশিয়ার ভেতরে সম্প্রতি ইউক্রেন হামলা চালানোর পর শান্তি আলোচনা আবার শুরু করা যায় কি না, সে বিষয়ে নিজেদের অবস্থান ভেবে দেখছে মস্কো। পুতিন জানান, আলোচনার প্রস্তাবগুলো নিয়ে ভাবার সুযোগ রয়েছে, তবে ইউক্রেনের সাম্প্রতিক কর্মকাণ্ডের পর তারা খুব বুঝেশুনেই পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন।

সূত্র: এএফপি।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit