শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

চীনের তৎপরতা বাড়ায় প্রাতাস দ্বীপে নৌ টহল জোরদার তাইওয়ানের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ চীন সাগরে চীনের তৎপরতা বাড়ার প্রেক্ষাপটে তাইওয়ান নিয়ন্ত্রিত প্রাতাস দ্বীপপুঞ্জের আশপাশে সামুদ্রিক টহল ও নজরদারি জোরদার করেছে তাইওয়ান। 

এর অংশ হিসেবে এলাকাটিতে নিয়মিতভাবে বড় আকারের টহলজাহাজ মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির কোস্ট গার্ড। খবর রয়টার্সের। এক বিবৃতিতে তাইওয়ানের কোস্ট গার্ড জানিয়েছে, প্রাতাসের জলসীমায় তাদের সামগ্রিক টহল ও আইন প্রয়োগের সক্ষমতা ‘ব্যাপকভাবে উন্নত’ করা হয়েছে।

জুলাইয়ে একটি নতুন জেটি নির্মাণের কাজ শেষ হওয়ার পর ১০০ টন শ্রেণির একটি নতুন টহল নৌযান আনুষ্ঠানিকভাবে প্রাতাসে মোতায়েন করা হয়। কোস্ট গার্ডের ভাষ্য, এর ফলে দ্বীপটির কাছাকাছি এলাকায় নিয়মিত টহল এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত নৌযান মোতায়েনের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এর পাশাপাশি প্রাতাসের আশপাশের জলসীমায় বড় টহলজাহাজও নিয়মিত পাঠানো হচ্ছে। তাইওয়ানের কোস্ট গার্ড বলছে, এর মাধ্যমে একাধিক স্তরে প্রতিরোধ এবং দ্রুত আইন প্রয়োগের সক্ষমতা তৈরি হয়েছে।

দক্ষিণ চীন সাগরে অবস্থিত তাইওয়ান নিয়ন্ত্রিত প্রাতাস দ্বীপপুঞ্জ তাইওয়ানের মূল ভূখণ্ড থেকে ৪০০ কিলোমিটারেরও বেশি দূরে। এ কারণে নিরাপত্তা বিশেষজ্ঞদের অনেকেই এলাকাটিকে চীনের সম্ভাব্য হামলার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বলে মনে করেন।

চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে। তবে তাইওয়ান এ দাবি প্রত্যাখ্যান করে। গত কয়েক বছরে তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক তৎপরতা বেড়েছে। একই সময়ে প্রাতাসের কাছাকাছি চীনা কোস্ট গার্ডের টহলও বৃদ্ধি পেয়েছে। চলতি মাসের শুরুতেও সেখানে চীনা কোস্ট গার্ডের টহলের ঘটনা ঘটে।

প্রাতাস দ্বীপের নিরাপত্তার দায়িত্ব তাইওয়ানের কোস্ট গার্ডের হাতে। সেখানে একটি বিমানপথ রয়েছে, তবে কোনো স্থায়ী বেসামরিক জনবসতি নেই। চীন প্রাতাস দ্বীপপুঞ্জের ওপর তাইওয়ানের সার্বভৌমত্বের দাবি স্বীকার করে না।

তাইওয়ানের কোস্ট গার্ড আরও জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে প্রাতাসের আশপাশে নয়টি চীনা মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে। এসব নৌযান এখন প্রবালপ্রাচীরের টহল ও সামুদ্রিক সংরক্ষণকাজে ব্যবহারের জন্য পুনর্ব্যবহার করা হচ্ছে।

প্রাতাস দ্বীপপুঞ্জ একটি জাতীয় উদ্যান। সেখানে পর্যটন কার্যক্রম প্রায় না থাকায় দ্বীপপুঞ্জটির প্রবালপ্রাচীর ও সামুদ্রিক পরিবেশ অনেকটাই অক্ষত রয়েছে।

দক্ষিণ চীন সাগরে তাইওয়ানের আরেকটি গুরুত্বপূর্ণ অবস্থান হলো বিতর্কিত স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের ইতু আবা। এর পাশাপাশি কাছের জনবসতিহীন ঝংঝৌ রিফের ওপরও নিয়ন্ত্রণের দাবি করে তাইওয়ান।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit