শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার এআই তারকাদের অভিনয় দক্ষতা নিয়ে কোনো মাথাব্যথা নেই: মারিওন

এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্পের সফরে সিএনএনকে নিষিদ্ধ করল হোয়াইট হাউস

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এয়ার ফোর্স ওয়ানে করে টেনেসি সফরে যেতে সিএনএনের সাংবাদিকদের অনুমতি দেয়নি হোয়াইট হাউস। শনিবার (২৬ সেপ্টেম্বর) টেনেসিতে একটি কলেজ আমেরিকান ফুটবল ম্যাচ দেখতে যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের।

হোয়াইট হাউস ও গণমাধ্যমের মধ্যে চলমান টানাপোড়েনের মধ্যেই সর্বশেষ এই পদক্ষেপ নেওয়া হলো। এর আগে, কয়েকটি সংবাদমাধ্যমের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা আদালতের হস্তক্ষেপে তুলে নিতে বাধ্য হয়েছিল ট্রাম্প প্রশাসন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে, প্রকাশিত হোয়াইট হাউসের একটি নোটে, ট্রাম্পের টেনেসি সফরের মিডিয়া সূচি প্রকাশ করা হয়। সেখানে অন্যান্য কয়েকটি সংবাদমাধ্যমের নাম থাকলেও সিএনএনের নাম রাখা হয়নি। 
ফলে প্রেসিডেন্টের সঙ্গে এয়ার ফোর্স ওয়ানে সফর করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে সম্প্রচারমাধ্যমটি। সিএনএন জানিয়েছে, তাদের জায়গায় অন্য কোনো সংবাদমাধ্যমকে রাখা হয়েছে কি না, প্রেসিডেন্টের প্রকাশিত সাময়িক সূচিতেও তার উল্লেখ নেই। এ বিষয়ে হোয়াইট হাউসের কাছে মন্তব্য চেয়েছে বিবিসি।
এর আগে, গত সপ্তাহে সিএনএন-পলিটিকো-এমএস নাউয়ের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল ট্রাম্প প্রশাসন। এসব সংবাদমাধ্যম তার প্রশাসন নিয়ে ‘কল্পকাহিনি বা মিথ্যা’ প্রতিবেদন প্রকাশ করছে বলে অভিযোগ করেছিলেন ট্রাম্প।
তবে তিনটি সংবাদমাধ্যমই এই অভিযোগ প্রত্যাখ্যান করে। একই সঙ্গে তাদের সাংবাদিকদের ওপর নিষেধাজ্ঞাকে বাকস্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতার সাংবিধানিক অধিকারের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানায় তারা।
এ ঘটনার প্রতিবাদে হোয়াইট হাউসের নিয়মিত সংবাদ কাভারেজে অংশ নেওয়া পাঁচটি টেলিভিশন নেটওয়ার্ক, এবিসি, সিবিএস, ফক্স নিউজ, এনবিসি ও সিএনএন নিষিদ্ধ সংবাদমাধ্যমগুলোর সঙ্গে সংহতি জানিয়ে প্রেসিডেন্টের কাভারেজ সাময়িকভাবে বন্ধ রাখে।
এরপর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ট্রাম্প নিউইয়র্কে যাওয়ার আগে হোয়াইট হাউস নিজস্ব স্ট্রিমিং চ্যানেল ‘ট্রাম্প টিভি’ চালু করে।
পরে এক ফেডারেল বিচারক রায় দেন, সংবাদমাধ্যমকে হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ করার ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত সম্ভবত সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছে। এরপর প্রশাসনকে সংবাদমাধ্যমগুলোর সাংবাদিকদের আবার হোয়াইট হাউসে প্রবেশের সুযোগ দিতে হয়।
তবে আদালতের ওই সিদ্ধান্তের পরও, গত বৃহস্পতিবার, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজের সংবাদ সংগ্রহ করতে আসা সিএনএন ও এমএস নাওয়ের কয়েকজন সাংবাদিককে হোয়াইট হাউসে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
এ নিয়ে হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক একটি অ্যাকাউন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, গণমাধ্যমগুলো হোয়াইট হাউসের প্রতিটি অংশ, প্রতিটি অনুষ্ঠান ও প্রতিটি সংবাদ সম্মেলনে ‘অবাধ প্রবেশাধিকার’ পাবে, এমনটা নয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) হোয়াইট হাউস কর্মকর্তারা সাংবাদিকদের আবার প্রবেশের অনুমতি দেওয়ার পর যুক্তরাষ্ট্রের টেলিভিশন নেটওয়ার্কগুলোতে প্রেসিডেন্টের নিয়মিত সংবাদ কাভারেজও পুনরায় শুরু হয়।
এদিকে, শনিবার দুপুরে টেনেসির নক্সভিলের নিল্যান্ড স্টেডিয়ামে ইউনিভার্সিটি অব টেনেসি ও ইউনিভার্সিটি অব টেক্সাসের মধ্যকার কলেজ ফুটবল ম্যাচে উপস্থিত থাকার কথা রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit