বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

ডোমারে আল-বারাকাহ্ ইসলামী বীমার মৃত্যু দাবীর চেক প্রদান

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১৪৭ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে আল-বারাকাহ্ ইসলামী বীমা পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর মৃত্যু দাবীর চেক প্রদান ও প্রিমিয়াম বৃদ্ধি উন্নয়ন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১১নভেম্বর) বিকালে ডোমার সরকারী কলেজ মাঠ সংলগ্ন বীমা কার্যালয় মাঠে সাংবাদিক আনিছুর রহমান মানিকের সঞ্চালনায় কোম্পানীর রংপুর বিভাগীয় প্রধান বাবু অলোক গোসাম্বী’র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

প্রধান বক্তা হিসাবে কোম্পানীর প্রিমিয়াম বৃদ্ধি ও উন্নয়ন বিষয়ে আলোকপাত করেন, রংপুর বিভাগীয় ম্যানেজার মোমিনুর ইসলাম লিথু। এ সময় পৌর কাউন্সিলর শাহানাজ বেগম, এ্যাড. গোলাম রাব্বানী, সাংবাদিক মোজাফ্ফর আলী, জুলফিকার আলী ভুট্ট, শাহাদত ইসলাম, পুজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক অমরজিৎ সিংহ, জগবন্ধু রায় প্রমূখ বক্তব্য রাখেন।আলোচনা শেষে মৃত বীমা গ্রাহক জবেদা খাতুন ও কৃষ্ণ মোহন রায়ের নমিনির হাতে মৃত্যুদাবী চেক প্রদান করেন অতিথিগণ।

প্রধান অতিথি তোফায়েল আহমেদ বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯০৭ সালের ১মার্চ আলফা ইন্সুরেন্স কোম্পানীতে যোগদান করেন। তারই সু-যোগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা দিনটিকে স্বরনীয় করতে ১মার্চ জাতীয় বীমা দিবসের ঘোষনা দিয়েছেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রতিটি মানুষকে বীমা করা পরামর্শ প্রদান করেন তিনি।

কিউএনবি/অনিমা/১২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit