রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

৬০ নিত্যপণ্যে করহার নামছে ০.৫ শতাংশে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৩৪ Time View

ডেস্ক নিউজ : মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কৃষিপণ্যের ওপর উৎসে কর উল্লেখযোগ্যভাবে কমানোর প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতাকালে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন।

অর্থমন্ত্রী বলেন, দেশের প্রতিটি ব্যক্তি ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের ওপর উৎসে কর হ্রাসের একটি জনমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, মৌলিক কৃষি ও ভোগ্যপণ্য যেমন ধান, চাল, গম, আলু, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পিয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল ও বিভিন্ন ধরনের বীজের ওপর বর্তমানে বিদ্যমান ৫ শতাংশ, ২ শতাংশ ও ১ শতাংশ উৎসে কর কমিয়ে মাত্র ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

বাজেট বক্তৃতায় তিনি আরও বলেন, বিগত বছরগুলোতে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যাপক চাপ সৃষ্টি হয়েছিল। গণতান্ত্রিক সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এই কর হ্রাসের পদক্ষেপ বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

সরকারের মতে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর করের বোঝা কমানো হলে উৎপাদন ও বিপণন পর্যায়ে ব্যয় হ্রাস পাবে, যার সুফল শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ে পৌঁছাবে।

কিউএনবি/অনিমা/১১.০৬.২০২৬/বিকাল ৪.৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit