বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পারমাণবিক ইস্যুতে ইরানকে পশ্চিমাদের চাপ, কড়া সমালোচনায় চীন-রাশিয অভিষেকেই তাণ্ডব, ১৫০ করে বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান ‘হাসিনা যা বলছেন সেটা ওনার বিষয়, ভারত সরকার দায় নেবে না’ অবৈধ ইসরায়েলি বসতির বিরুদ্ধে ৮ মুসলিম দেশের বিবৃতি, কঠোর ব্যবস্থার আহ্বান রুমিন ফারহানার বক্তব্যে উত্তপ্ত সংসদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৫১ Time View

ডেস্কনিউজঃ অবশেষে ইতিহাস। ছয়বারের বিশ্বচ্যাম্পিয়নদের অহম চূর্ণ করলো টাইগাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে অধরা সিরিজ জিতলো বাংলাদেশ। এমন একটা মুহূর্তের জন্য কতো অপেক্ষা, কতো প্রার্থনা!

প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নদের উড়িয়ে সিরিজে শুভসূচনা করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জয়টা অবশ্য অতো সহজ হয়নি, তবুও জিতেছে ৫ উইকেটে। তাতে ১ ম্যাচ হাতে রেখেই নিশ্চিত হয়েছে সিরিজ।

বৃহস্পতিবার মিরপুরে আগে ব্যাট করে ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান তুলে অজিরা। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ হলে টাইগারদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ১৯২ রান। যা ৬ ওভার হাতে রেখেই পেরিয়ে গেল বাংলাদেশ।

হলুদ জার্সিধারীদের দর্প বরাবরই একটু বেশি। অপেক্ষাকৃত ছোট দলগুলোর সাথে বৈষম্য করে থাকে বরাবরই। যার উদাহরণ বাংলাদেশ, টাইগারদের সাথে গত ১৫ বছরে কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি তারা।

অতঃপর এবার যখন খেলতে এলো, অজিরা হাড়ে হাড়েই যেন টের পেল বাস্তবতা। এই বাংলাদেশ আর আগের মতো নেই। বদলে গেছে, এগিয়ে গেছে বহুদূর। নিশ্চয়ই এরপর আর টাইগারদের উপেক্ষা করবে না তারা।

কিউএনবি/বিপুল/১১.০৬.২০২৬/রাত.৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit