বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

প্রবাসীদের আয়ে ২.৫ শতাংশ প্রণোদনা অব্যাহত থাকবে: অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ২৬ Time View

ডেস্ক নিউজ : আগামী অর্থবছরেও বৈধ চ্যানেলে প্রবাসীদের রেমিট্যান্স আনার লক্ষ্যে ২.৫ শতাংশ নগদ প্রণোদনা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ তথ্য জানান অর্থমন্ত্রী।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, আমাদের সরকার ক্ষমতা গ্রহণের পরের মাসেই, অর্থাৎ ২০২৬ সালের মার্চ মাসে প্রবাসীদের পাঠানো মাসিক রেমিট্যান্স ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলারে পৌঁছায়, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ।

তিনি বলেন, রেমিট্যান্সের এই প্রবাহ আমাদের গণতান্ত্রিক সরকারের প্রতি প্রবাসী বাংলাদেশিদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। আমরা আশা করছি, এই ধারা অব্যাহত থাকবে। সরকার প্রবাসী আয় বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে উৎসাহ দিচ্ছে এবং এ খাতে ২.৫ শতাংশ নগদ প্রণোদনা অব্যাহত রাখা হবে।

কিউএনবি/অনিমা/১১.০৬.২০২৬/বিকাল ৪.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit