বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

যেসব পণ্যের দাম বাড়বে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৩৯ Time View

ডেস্কনিউজঃ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সিগারেট, তামাকজাতীয় পণ্য, বিদেশি কাজুবাদাম, আমদানিকৃত মধুসহ বিভিন্ন পণ্যের ওপর কর ও শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে এসব পণ্যের দাম বেড়ে যাবে। আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাংলাদেশের ইতিহাসের বৃহত্তম এবং দেশের ৫৫তম জাতীয় বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী আমীর খসরু চৌধুরী।

বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম এই ২০২৬-২৭ অর্থবছরের বাজেটটির মূল প্রতিপাদ্য হলো ‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ: ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ’।

প্রস্তাবিত বাজেটে পণ্যমূল্য বৃদ্ধির তালিকায় রয়েছে সিগারেট ও তামাকজাত পণ্য, নিকোটিন পাউচ, ভেপ, বাংলাদেশে প্রস্তুতকৃত বিলাতি মদ, ১২০০-১৬০০ সিসি পর্যন্ত আইসি ইঞ্জিনবিশিষ্ট গাড়ি, আমদানিকৃত ওয়াশিং মেশিন, কপার টিউব, আমদানিকৃত কোল্ড রোলড এবং কোটেড কয়েল ও শিট, আমদানিকৃত ১ কেভিএ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার, আমদানিকৃত ১২০০ ওয়াট পর্যন্ত ক্ষমতাসম্পন্ন ডিসি মোটর।

এছাড়া এই তালিকায় রয়েছে আমদানিকৃত মধু, আমদানিকৃত কফি, আমদানিকৃত কাজুবাদাম, আমদানিকৃত খেলনা, আমদানিকৃত টাইলস, আমদানিকৃত টয়লেট ও বেসিন, আমদানিকৃত শার্টিং, প্যান্টিং ও স্যুটিং ফ্যাব্রিক্স, আমদানিকৃত মাইক্রোওয়েভ ওভেন, আমদানিকৃত পাথরের চিপস, আমদানিকৃত সব ধরণের লাইটার ও লাইটারের পার্টস, এম.এস প্রোডাক্ট।

কিউএনবি/বিপুল/১১.০৬.২০২৬/বিকাল ৫.১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit