বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড পূজার বিরতি শেষে সাজেক সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ ডাক

টি২০ বিশ্বকাপ; বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে কী হবে সেমি ও ফাইনালের ফল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১১৫ Time View

স্পোর্টস ডেস্ক : টি২০ বিশ্বকাপে সিডনিতে আগামীকাল বুধবার (৯ নভেম্বর) প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-পাকিস্তান।  বৃহস্পতিবার ভারত খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। দু’দিনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সে জন্য সেমিফাইনাল ও ফাইনালের জন্য একদিন করে অতিরিক্ত বা রিজার্ভ দিন রাখা হয়েছে। যদি বুধবার নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে খেলা না হয়, তা হলে সেই খেলা হবে বৃহস্পতিবার। আর যদি বৃহস্পতিবার ভারত ও ইংল্যান্ড ম্যাচ না হয়, তা হলে সেই খেলা হবে শুক্রবার।

পূর্বাভাস বৃষ্টির জেরে দু’দিনের খেলাই ভেস্তে গেলে আইসিসির নিয়ম অনুযায়ী, ম্যাচের ফলাফল পাওয়ার জন্য দু’টি দলকে অন্তত ১০ ওভার করে খেলতেই হবে। সাধারণ টি-টোয়েন্টি ম্যাচে ফলের জন্য দু’টি দলকে অন্তত ৫ ওভার করে খেলতেই হতো। কিন্তু বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে অন্তত ১০ ওভার করে খেলতেই হবে। যদি প্রথম দিন কিছুটা খেলা হওয়ার পরে খেলা বন্ধ হয়ে যায় তা হলে দ্বিতীয় দিন নতুন করে নয়, যেখানে বন্ধ হয়েছিল সেখান থেকেই খেলা আবার শুরু হবে। কিন্তু ১০ ওভার করে দু’দলের খেলা না হলে সে ক্ষেত্রে দেখা হবে গ্রুপ পর্বের পরে পয়েন্ট কোন দলের বেশি। সেই দলকে জয়ী ঘোষণা করা হবে।

বিশ্বকাপের শেষ চারে ওঠা দলগুলির মধ্যে সব থেকে বেশি পয়েন্ট ভারতের। রোহিত শর্মাদের পয়েন্ট ৮। তার পরে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের পয়েন্ট ৭। পাকিস্তানের পয়েন্ট সব থেকে কম। ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠেছেন পাকিস্তান। অর্থাৎ, প্রথম সেমিফাইনাল ভেস্তে গেলে বেশি পয়েন্ট থাকায় ফাইনালে উঠবে নিউজিল্যান্ড। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনাল ভেস্তে গেলে ফাইনালে যাবে ভারত। 

ফাইনালের ক্ষেত্রেও একদিন অতিরিক্ত রয়েছে। কিন্তু যদি দু’দিন মিলে অন্তত ১০ ওভার করে খেলানো না যায় তা হলে ফাইনাল ভেস্তে যাবে। সে ক্ষেত্রে ফাইনালে ওঠা দু’টি দলকে যুগ্ম বিজয়ী ঘোষণা করা হবে। অর্থাৎ, ভারত ও নিউজিল্যান্ড যুগ্মভাবে বিশ্বকাপ জিতবে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit