শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

দৌলতপুর থানার সামনে থেকে বিদেশী পিস্তুল ও গুলিসহ ২ শীর্ষ সন্ত্রাসী আটক

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ২২৫ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর থানার সামনে থেকে একটি বিদেশী পিস্তুল, ৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ ২ জনকে আটক করেছে সিরাজগঞ্জ পিবিআই। সোমবার রাত সাড়ে ১০টার দিকে অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী এবং ভাড়াটিয়া কিলার হত্যা মামলার পলাতক আসামী রাকিবুল ইসলাম রকি (৩৫) ও শাহরিয়ার শরিফ সোহান (৩৮) নামে দু’জনকে আটক করা হয়। এরা সিরাগঞ্জ জেলার সদর উপজেলার মহাধনগড়া গ্রামের মৃত নুরুল ইসলাম ও দৌলতপুর উপজেলার তারাগুনিয়া কৈপাল গ্রামের মৃত শরিফুল ইসলাম শরিফের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও দৌলতপুর থানা পুলিশ জানায়, একটি প্রাইভেট কারযোগে এসে (ঢাকা মেট্রো-গ-১৫-৫৬২৯) অস্ত্রসহ দু’জন দৌলতপুর থানার সামনের একটি টি-ষ্টলে বসে চা পান করছিল। এসময় সিরাজগঞ্জ জেলা পিবিআই’র অভিযানিক টিম সেখানে অভিযান চালিয়ে রকি’র কোমরে রাখা গুলিভর্তি বিদেশী পিস্তুলসহ ২জনকে আটক করে থানার ভেতরে নেয়।

দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, সিরাজগঞ্জ পিবিআই’র একটি টিম দৌলতপুর থানার সামনে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তুল, ৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন ২জনকে আটক করেছে। এ ঘটনায় এখনও (মঙ্গলবার বিকালে) পর্যন্ত তারা অভিযান অব্যাহত রেখেছে ও মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

 

 

কিউএনবি/অনিমা/০৮.১১.২০২২/সন্ধ্যা ৬.১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit