বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

আসন্ন জি-২০ সম্মেলনে আন্তর্জাতিক উত্তেজনার গভীর প্রভাব দেখছেন জোকো উইদোদো

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেছেন, আসন্ন জি-২০ সম্মেলনকে আন্তর্জাতিক উত্তেজনা ম্লান করে দিতে পারে। আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি এই আশঙ্কা প্রকাশ করেছেন।

জোকো উইদোদো বলেন, আসন্ন সম্মেলনে পুতিন অংশ নিবেন বলে মনে হচ্ছে না। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামিট পরিত্যাগ গভীর প্রভাব ফেলবে।

সোমবার ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত ওই সাক্ষাৎকারে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, সামিটে রাশিয়াকে স্বাগত জানানো হয়েছে। তবে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, খুবই উদ্বেগজনক পর্যায়ে থাকা আন্তর্জাতিক উত্তেজনা সম্মেলনকে ম্লান করে দিতে পারে। এ সময় তিনি বলেন, জি-২০ রাজনৈতিক ফোরাম নয়, এটা অর্থনৈতিক এবং উন্নয়ন ফোরাম।

গতমাসে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, সামিটে অংশগ্রহণের বিষয়টি তিনি বিবেচনা করছেন। তবে তিনি উপস্থিত না হলেও রাশিয়ার উচ্চ প্রতিনিধি সামিটে অংশ নিবে বলে ইঙ্গিত দিয়েছেন পুতিন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর জি-২০ সম্মেলন হবে আন্তর্জাতিক পরিসরের প্রথম কোনো বড় সম্মেলন। পশ্চিমা দেশগুলো সম্মেলনে রাশিয়াকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে। তবে ইন্দোনেশিয়া পশ্চিমাদের দাবি প্রত্যাখান করে রাশিয়াকে আমন্ত্রণ জানিয়েছে। সূত্র: আল জাজিরা

কিউএনবি/অনিমা/০৮.১১.২০২২/বিকাল ৪.৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit