রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
সংসদ সদস্যদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ রোমান্টিক ফটোশুটে অপু-আদনান, ফিরছেন কী বড় পর্দায়? ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা দিতে বলা রায়ের বিরুদ্ধে আপিল পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা

পাকিস্থানি ফ্ল্যাগস্ট্যান্ড অপসারণ!

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১৯০ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর খেলার মাঠে থাকা চাঁদ-তারা খচিত পাকিস্থানি ফ্ল্যাগস্ট্যান্ড সোমবার অপসারণ করা হয়েছে।

মাঠ সংস্কারের সময় এটি চোখে পড়লে স্থানীয় লোকজনের উদ্যোগে ওই স্ট্যান্ডটি অপসারণ করা হয়। স্থানীয় সূত্র জানায়, ১৪ই আগষ্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনের জন্য ১৯৫৯ সালে তৎকালীন মহকুমা মুসলীম লীগ নেতা,ইউনিয়ন বোর্ড প্রেসিডেন্ট প্রয়াত জিল্লুর রহমান চাঁদ-তাঁরা খচিত ফ্ল্যাগ স্ট্যান্ডটি স্থাপন করেন।

খেলার মাঠের পাশে আগাছায় ওই স্ট্যান্ডটি আড়াল হয়ে যাওয়ায় নজরে আসেনি। সুহিলপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাঠটি সংস্কারের কাজ শুরু হলে আগাছা পরিষ্কার করার সময় চোখে পড়লে সেটি ভেঙ্গে ফেলা হয়। সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন আগাছার আড়ালে থাকায় পাকিস্তান আমলের ওই ফ্ল্যাগ স্ট্যান্ডটি চোখে পড়েনি। মাঠ সংস্কারের সময় চোখে পড়ায় সেটি অপসারণ করা হয়।

কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit