বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

আখাউড়ার বিলের বাধ কেটে দিয়ে ক্ষতিসাধন

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১৮৩ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের আড়িয়াজলা বিলে বাধ কেটে দিয়ে মাছের ক্ষতিসাধন করা হয়েছে। কেটে দেওয়া বাধ দিয়ে প্রায় ২০ লাখ টাকার মাছের ক্ষতি হয়। এ ঘটনায় আখাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
তবে সেটি রবিবার বিকেল নাগাদ নথিভুক্ত হয়নি।বনগজ এলাকার নূরুল ইসলাম শনিবার দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, ওইদিন সকালে জুয়েল পাঠান, আমির গণি, উলন খান, মালু মিয়া,মিলন পাঠানসহ কয়েকজন মাছের চাষের জন্য তারা ইজারা পাওয়া এলাকার একটি বাধ ভেঙ্গে দেন। এতে প্রায় ২০ লাখ টাকার বিভিন্ন দিকে চলে যায়।
একই সময়ে হামলাকারিরা বাধের সরঞ্জামাদি নিয়ে যায়। বিলের রক্ষণাবেক্ষণের জন্য তৈরি ঘরে গিয়ে নগদ টাকাও নিয়ে যায় হামলাকারিরা।নূরুল ইসলামের ব্যবসায়িক অংশিদার গোলাম মোস্তফা বলেন, ‘সকল নিয়ম নীতি মেনে আমরা বিলের যে অংশ ইজারা এনেছি সেখানে মাছ ধরি। কিন্তু একটি পক্ষ মাছ ধরতে বাধা দেয়। এক পর্যায়ে তারা দলবদ্ধ হয়ে হামলা করেছে। অভিযোগ দেওয়ার পর পুলিশ এসে তদন্ত করে গেছে।’

কিউএনবি/অনিমা/০৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit