বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
উদীয়মান ক্রিকেটারদের পাশে সাবেক পাকিস্তানের অধিনায়ক নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫

বিয়ের পর মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১২২ Time View

ডেস্ক নিউজ : মহানবী (সা.) আমাদেরকে জীবনের সব ক্ষেত্রে কল্যাণ ও বরকতের জন্য দোয়া করতে বলেছেন। ক্রয়-বিক্রয়, বিয়েসহ গুরুত্বপূর্ণ সময়ে পঠিত দোয়া তিনি আমাদের শিখিয়েছেন। বিয়ের পর কল্যাণ ও বরকত প্রার্থনা ও সব ধরনের অনিষ্টতা থেকে রক্ষা পেতে নিম্নের দোয়াটি পড়তে বলেছেন। তা হলো-

 اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِهَا وَخَيْرِ مَا جَبَلْتَهَا عَلَيْهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন খাইরিহা ওয়া খাইরি মা জাবালতাহা আলাইহি ওয়া আউজু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি।

অর্থ : হে আল্লাহ, আমি আপনার কাছে তার কল্যাণ এবং তাকে যে ভালো স্বভাব দিয়ে আপনি তৈরি করেছেন তা প্রার্থনা করছি। আমি আপনার কাছে তার মন্দ এবং তাকে যে মন্দ স্বভাব দিয়ে তৈরি করা হয়েছে তা থেকে আশ্রয় চাচ্ছি।  

হাদিস : আমর বিন শুআইব (রহ.) তাঁর বাবা ও দাদার সূত্রে বর্ণনা করেছেন, রাসুল (সা.) বলেছেন, তোমাদের কেউ বিয়ে করলে কিংবা দাস ক্রয় করলে সে যেন এই দোয়া পড়ে …। অতঃপর বরকতের জন্য দোয়া করবে। কেউ উট কিনলে সে যেন কুঁজের উপরিভাগ ধরে বরকতের জন্য দোয়াটি পড়ে। (আবু দাউদ, হাদিস : ২১৬০) 

অন্য হাদিসে স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ সময়ে মিলিত হলে একটি দোয়া পড়ার কথা বর্ণিত হয়েছে। দোয়টি হলো-

بِاسْمِ اللَّهِ، اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ، وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا

উচ্চারণ : বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শায়তানা ও জান্নিবিশ শায়তানা মা রাজাকতানা।

অর্থ : আল্লাহর নামে শুরু করছি। হে আল্লাহ, আমাদের শয়তানের প্রভাব থেকে দূরে রাখুন এবং আমাদের যে সন্তান দান করবেন তাদের শয়তানের প্রভাব থেকে বাঁচিয়ে রাখুন। ’ (বুখারি, হাদিস : ১৪১, ৩২৭১)

হাদিস : আবদুল্লাহ বিন আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘তোমাদের কেউ স্ত্রীর সঙ্গে মিলিত হতে চাইলে সে যেন দোয়াটি পড়ে …। এরপর তাদের কোনো সন্তান হলে শয়তান তাকে কখনো ক্ষতি করতে পারবে না। ’

 

 

কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit