শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানি বিশ্বকে সরে আসার আহ্বান জানাবেন সুনাক

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ক্ষতিকর জীবাশ্ম জ্বালানি থেকে ‘আরো দ্রুত’ সরে আসতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাবেন। মিশরে সোমবারের সিওপি২৭ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত শীর্ষ সম্মেলনে তিনি এ আহ্বান জানাবেন বলে তার কার্যালয় সূত্রে বলা হয়েছে। শনিবার কার্যালয়ের এক বিবৃতিতে আরো বলা হয়েছে, যুক্তরাজ্যকে ‘স্বচ্ছ জ্বালানির পরাশক্তি’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে সুনাক ভবিষ্যত সমৃদ্ধি ও নিরাপত্তার জন্যে বৈশ্বিক উষ্ণতা মোকাবেলা খ্বুই জরুরি বলে সতর্ক করবেন।

রোববার তার দেশ ছাড়ার প্রাক্কালে দেয়া এই বিবৃতিতে আরো বলা হয়েছে, সুনাক বলেছেন গ্লাসগোয় গত বছর বিশ্ব নেতারা মিলিত হয়ে বৈশ্বিক উষ্ণতা রোধে একটি ঐতিহাসিক রোডম্যাপে সম্মত হয়েছিল। এসব অঙ্গীকারগুলো পূরণ করা এখন আগের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ। সুনাক আরো বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করা শুধু নৈতিক দায়িত্ব নয়, এটি আমাদের ভবিষ্যত সমৃদ্ধি ও নিরাপত্তার জন্যে মৌলিক দায়িত্ব। গত বছর যুক্তরাষ্ট্রের স্কটল্যান্ডে আয়োজিত জলবায়ু সম্মেলনে প্রায় দুশো দেশ অংশ নিয়েছিল। এবারের জলবায়ু সম্মেলন মিশরের লোহিত সাগর তীরবর্তী শার্ম আল শেখে অনুষ্ঠিত হচ্ছে।— বাসস।

 

 

কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit