বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

দিল্লির রাস্তায় হাঁটছিলেন নারী, বাইকে এসে মোবাইল ছিনতাই

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মোবাইলে কথা বলতে বলতে রাস্তার দিয়ে হাঁটছিলেন এক নারী। আচমকা বাইকে করে আসা দুই ব্যক্তি ওই নারীর মোবাইল নিয়ে পালিয়ে গেছে। সিসিটিভিতে ধরা পড়েছে ভারতের উত্তর-মধ্য দিল্লির গুলাবি বাগের পুরো ঘটনা।  এনডিটিভি জানিয়েছে, অভিযুক্তদের এখনো আটক করতে পারেনি পুলিশ।

ভিডিও ফুটেজ দেখে খোঁজ চলছে। গত শুক্রবার সন্ধ্যায় গুলাবি বাগের এনকেএস হাসপাতালের বাইরে দাঁড়িয়েছিলেন ওই নারী। তখন দুই বাইক আরোহী তার মোবাইল ছিনতাই করে পালায়।  রাত ৮টা নাগাদ কন্ট্রোল রুমে একটি ফোন আসে। নারীর মোবাইল ছিনতাইয়ের কথা জানানো হয়। পুলিশ জানিয়েছে, ওই নারী কোনো অভিযোগ করেননি। তার খোঁজ চলছে।

১২ সেকেন্ডের সিসিটিভি ফুটেজে দেখা যায়, মোবাইল ছিনতাইয়ের পর ওই নারী বাইক আরোহীদের পেছনে ধাওয়া করেন। কিন্তু তিনি ব্যর্থ হন। কাছেই ছিলেন একজন নিরাপত্তারক্ষী। তাকে পুরো ঘটনা জানান।  

যদিও তিনিও কিছু করতে পারেননি। দিল্লির পথে মোবাইল বা ব্যাগ ছিনতাই নতুন ঘটনা নয়। গত সেপ্টেম্বরে দিল্লির বদরপুরে এক নারীর মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করে এক নাবালক দুষ্কৃতি। নারী তার টিশার্ট ধরে টান মারতেই পালিয়ে যায় সে। রক্ষা পায় মোবাইলটি। সেই ঘটনার ফুটেজও ভাইরাল হয়েছিল।
সূত্র: এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit