শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

পাকিস্তানকে ১২৮ রানের টার্গেট দিল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৯৯ Time View

স্পোর্টস ডেসক্ : বিশ্বকাপের ‘কোয়ার্টার ফাইনালে’ পাকিস্তানকে ১২৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। রোববার পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেছিলেন। তবে বেশিক্ষণ উইকেটে টিকতে পারেনি বাংলাদেশের ওপেনিং জুটি। ২.৫ ওভারে পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদির বলে শান মাসুদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন দাস (১০)। এসময় বাংলাদেশের দলীয় স্কোর ছিল ২১ রান।

পরে নাজমুল হোসেন শান্ত এবং সৌম্য সরকার মিলে ৫০ রানের জুটি গড়েন। তবে রান তোলায় দুজনেই ছিলেন ধীর গতিতে। এই ৫০ রান তুলতে খরচ করতে হয়েছে ৪৫ বল। যার মধ্যে প্রথম ৬০ বলের মধ্যে ২৫ বল ডট ছিল বাংলাদেশের। উইকেটে সেট হওয়ার পর সৌম্যের (২০) বিদায় বাংলাদেশকে বিপদে ফেলে দেয়। এরপর সাকিব আল হাসান ক্রিজে এসে সপাটে ব্যাট করতে গিয়ে শাদাব খানের বলে প্রথম বলেই দুর্ভাগ্যজনক এলবিডব্লিউয়ের শিকার হন। সাকিব রিভিউ নিলেও থার্ড আম্পায়ারও জানিয়ে দেন এটি এলবিডব্লিউ। 

সেমিফাইনালে যাওয়ার লক্ষ্যে আজ পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। অ্যাডিলেড ওভালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ওপেনিংয়ে নেমে ২১ রান তোলেন শান্ত-লিটন জুটি। ৮ বলে ১০ রান করে লিটন আউট হলে উইকেটে নামেন সৌম্য সরকার। এর আগে দিনের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশ-পাকিস্তানকে সুখবর দিয়েছিল নেদারল্যান্ডস। ওই ম্যাচে দক্ষিণ আফ্রিকা হেরে যাওয়ায়  বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচটি কার্যত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পরিণত হয়েছে। অর্থাৎ, এ ম্যাচে যেই জিতবে সেই চলে যাবে সেমিফাইনালে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit