শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

ইরানি ড্রোন নিয়ে কঠোর অবস্থানের কথা জানাল ইউক্রেন

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ইরানি ড্রোন ব্যবহার করছে বলে আবারও জোর দাবি জানিয়েছে ইউক্রেন। এ অবস্থায় যে কোনো মূল্যে এসব ড্রোন সরবরাহ বন্ধ করবে বলে দৃঢ়প্রত্যয় ঘোষণা করেছে কিয়েভ। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা শনিবার এ ঘোষণা দেন। তিনি বলেন, যে কোনোভাবেই হোক, রাশিয়াকে ইরানের ড্রোন সরবরাহ বন্ধ করব। খবর আনাদোলুর।

এতদিন বিষয়টি অস্বীকার করলেও প্রথমবারের মতো রাশিয়াকে ড্রোন সরবরাহ করার কথা স্বীকার করেছে ইরান। তবে বলেছে, তারা ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগে মস্কোকে ড্রোন পাঠিয়েছিল। শনিবার রাশিয়াকে ড্রোন সরবরাহের কথা স্বীকার করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেন, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর কয়েক মাস আগে ‘অল্প সংখ্যায়’ ড্রোন মস্কোয় পাঠানো হয়েছিল।

ইরান এখনো রাশিয়ায় ড্রোন সরবরাহ করছে বলে অভিযোগ উঠলেও আমির আব্দুল্লাহিয়ান অস্বীকার করেছেন।তিনি বলেন, ইরান ইউক্রেন যুদ্ধে সহায়তা করার জন্য রাশিয়াকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সরবরাহ করেছে বলে কয়েকটি পশ্চিমা দেশ হইচই শুরু করেছে। ক্ষেপণাস্ত্র সরবরাহের অংশটি একেবারে ভুল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছে, ড্রোন সরবরাহের অংশটি সত্য। ইউক্রেন যুদ্ধে কয়েক মাস আগে আমরা অল্পসংখ্যক ড্রোন রাশিয়াকে দিয়েছিলাম।

গত কয়েক সপ্তাহে ইউক্রেনে বেসামরিক অবকাঠামো বিশেষ করে বিদ্যুৎকেন্দ্র এবং বাঁধে ইরানের তৈরি শাহেদ-১৩৬ ড্রোন ব্যবহার করে রাশিয়ার হামলা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছে কিয়েভ। যদিও ইউক্রেনে হামলায় ইরানের ড্রোন ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।  

 

 

কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit