শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

ইমরান খানের ওপর হামলায় জড়িত থাকলে রাজনীতি ছেড়ে দেব: শাহবাজ

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইমরান খানের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার সামান্য প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেবেন বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

তিনি বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান যে দোষারোপ করেছেন, তাতে তিনি বা অন্য দুজনের কেউই জড়িত নন।

শরিফ আরও বলেন, ‘আমি অথবা অন্যরা যদি এই ষড়যন্ত্রে জড়িত থাকি, তা হলে আমার এক সেকেন্ডও ক্ষমতা থাকার অধিকার নেই। আমার বিরুদ্ধে যদি সামান্য প্রমাণও থাকে, তা হলে চিরদিনের জন্য রাজনীতি ছেড়ে দেব।’

এদিন শরিফ তার বিরুদ্ধে তোলা ইমরান খানের অভিযোগ তদন্তের জন্য পূর্ণাঙ্গ কোর্ট কমিশন গঠনের জন্য প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালকে আহ্বান জানান।

তিনি বলেন, আমি মনে করি এই সময়ে ন্যায়বিচারের ভিত্তিতে অবিলম্বে এই সিদ্ধান্ত নেওয়া দরকার। দেশের বৃহত্তর স্বার্থে আমি এই বিরোধ এবং বিশৃঙ্খলার অবসান ঘটাতে প্রধান বিচারপতিকে শ্রদ্ধেয় বিচারকদের নিয়ে পূর্ণাঙ্গ কোর্ট কমিশন গঠনের অনুরোধ জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমি একটি চিঠি লিখে এই অনুরোধ জানাচ্ছি এবং আশা করি জনগণের পক্ষে আমার অনুরোধ রাখা হবে। আর এই অনুরোধ রাখা না হলে এসব প্রশ্ন চিরতরে রয়ে যাবে। কেবল সত্য সামনে এলেই সব ষড়যন্ত্রের কবর রচিত হবে।

বৃহস্পতিবার আগাম নির্বাচনের দাবিতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লংমার্চ চলাকালে পাঞ্জাবের ওয়াজিরাবাদে ওই হামলা হয়। এতে দলীয় একজন কর্মী নিহত হন এবং আহত হন ইমরান খানসহ ১৪ পিটিআইয়ের নেতা।

ইমরান খান তার ওপর এ হামলার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল ফয়সালকে দায়ী করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit