বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

ঢাবিতে দিনব্যাপী ‘আইন ক্যারিয়ার ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১৩০ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদ এবং বাংলাদেশ আইন সমিতির যৌথ উদ্যোগে আজ ০৫ নভেম্বর ২০২২ শনিবার আইন অনুষদ চত্বরে দিনব্যাপী “আইন(ল’) ক্যারিয়ার ফেস্টিভ্যাল” অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই ফেস্টিভ্যাল উদ্বোধন করেন। আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সীমা জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম (আসিফ নজরুল) স্বাগত বক্তব্য দেন। বাংলাদেশ আইন সমিতির সভাপতি অ্যাডভোকেট এ কে এম আফজাল উল-মুনীর শুভেচ্ছা 
বক্তব্য রাখেন।

আইন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ গোলাম সারোয়ার ও শিরিন সুলতানা অনুষ্ঠান সঞ্চালন করেন। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ ধারণ এবং বিনয়ীচিত্ত ও কর্মদক্ষতার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের সর্বদা মানবকল্যাণ সাধনের জন্য সচেষ্ট থাকতে হবে। বর্তমান বিশ্বায়নের যুগে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার জন্য ইতোমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘স্টুডেন্ট প্রমোশন এন্ড সাপোর্ট ইউনিট’ প্রতিষ্ঠা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের কর্মদক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে এই ল’ ক্যারিয়ার ফেস্টিভ্যাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী পরিশ্রম ও সততার মাধ্যমে মানুষের আস্থা অর্জনের জন্য আইন পেশার সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। সাধারণ মানুষের প্রতি সহানুভূতিশীল এবং মানুষকে সাহায্য করার মানসিকতা থাকলে আইন পেশায় সফলতা অর্জন সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

কিউএনবি/অনিমা/০৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit