শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা আরও বাড়ল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৪৫৫ Time View

ডেস্ক নিউজ : বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, আলীকদম ও থানচি‌তে পর্যটকদের ভ্রমণের নিষেধাজ্ঞার সময় আরও চার দিন বেড়েছে। আগামী ৮ ন‌ভেম্বর পর্যন্ত এসব স্থানে ভ্রমণ করতে পারবেন না পর্যটকরা।

শুক্রবার (৪ ন‌ভেম্বর) দুপু‌রে জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জির সই করা এক গণবিজ্ঞপ্তিতে বিষয়‌টি জানানো হয়।

এতে বলা হয়েছে, রোয়াংছ‌ড়ি, রুমা, ও থান‌চি‌তে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য বান্দরবান সেনা সদস্যদের টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হবে। এই লক্ষ্যে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, আলীকদম এবং থানচি‌ উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণে নি‌ষেধাজ্ঞার সময় আজ থেকে আগামী মঙ্গলবার (৮ ন‌ভেম্বর) পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে ১৭ অক্টোবর রা‌ত থে‌কে রুমা ও রোয়াংছ‌ড়ি‌তে এবং ২৩ অক্টোবর থে‌কে ৩০ অক্টোবর পর্যন্ত থান‌চি ও আলীকদ‌মে পর্যটক‌দের ভ্রম‌ণে নিষেধাজ্ঞা জারি করা হয়। প‌রে এই চার উপ‌জেলায় ৩১ অ‌ক্টোবর থে‌কে ৪ ন‌ভেম্বর পর্যন্ত পাঁচ দিন নি‌ষেধাজ্ঞার সময় বাড়া‌নো হয়েছিল।

পরবর্তী কোনও নির্দেশনা পাওয়া না গেলে আলীকদম ও থানচি উপজেলাতে ৮ ন‌ভেম্বর পর্যন্ত তা বলবৎ থাকবে।

কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit