মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

নোয়াখালীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা: বাস যাত্রী নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ২১০১ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী বেগমগঞ্জে নোয়াখালী-ফেনী মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে ধাক্কা দিলে মো.আলাউদ্দিন (১৮) নামে এক বাস যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আরো অন্তত তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে চৌরাস্তার এটিআই অফিসের সামনে প্রধান সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। 

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো.মফিজ উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ২৫০শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে এবং আহতদেরকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।  নিহত আলাউদ্দিন (১৮) জেলার হাতিয়া উপজেলার মেঘফ্যাশন গ্রামের মো.মোস্তফার ছেলে। তিনি আরো বলেন, আজ বিকেলে মাইজদী থেকে একটি জননী বাস ফেনীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে বাসটি চৌরাস্তায় এটিআই অফিসের সামনে পৗঁছলে একটি মালবাহী ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শে পড়ে যায়। পরে ঘটনাস্থলে এক বাস যাত্রী নিহত হয় এবং আহত হয়েছেন আরও ৩জন। 

কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit