রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’ নরসিংদীতে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঢাকায় এসেছেন ফিফা সভাপতি সংসদ সদস্যদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ রোমান্টিক ফটোশুটে অপু-আদনান, ফিরছেন কী বড় পর্দায়? ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা দিতে বলা রায়ের বিরুদ্ধে আপিল পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ

চীনে লকডাউনের কবলে বিশ্বের বৃহত্তম আইফোন কারখানা

Reporter Name
  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ১২৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীন ঝেংঝু নগরীর এক শিল্পপার্ক ও আশপাশের অঞ্চলে সাত দিনের লকডাউনের আদেশ দিয়েছে। এই পার্কেই রয়েছে বিশ্বের বৃহত্তম আইফোন কারখানা। করোনা সংক্রমণের সংখ্যা ২৪ ঘণ্টায় ৯৫ থেকে লাফিয়ে গতকাল মঙ্গলবার ৩৫৯ হলে ৯ নভেম্বর পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়।

লকডাউন চলাকালীন অঞ্চলটিতে প্রয়োজনীয় জিনিসপত্র বহনকারী যানবাহন ব্যতীত অন্য কোনো বাহন চলাচল নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বলেছে, কভিড প্রতিরোধের স্বেচ্ছাসেবক এবং প্রয়োজনীয় কর্মী ছাড়া সবার ‘কভিড পরীক্ষা এবং জরুরি চিকিৎসার প্রয়োজন ছাড়া তাদের বাসস্থান কোনোভাবেই ত্যাগ করা উচিত হবে না। ’

এদিকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা ভিডিওগুলোতে কর্মীদের ফক্সকন থেকে পালিয়ে যেতে দেখা গেছে। বেশ কিছু কর্মী কারখানার খারাপ অবস্থা নিয়েও অভিযোগ জানিয়েছিলেন।

লকডাউন বাতিল করার জন্য চীন ‘জিরো কভিড’ পদ্ধতি অনুসরণ করে থাকে, যা সম্ভবত ফক্সকনের প্রধান কারখানাটিকে আরো ব্যাহত করবে। এর আগে তাইওয়ানের কম্পানি ফক্সকন তার দুই লাখ কর্মীর কয়েকজনকে কোয়ারেন্টাইনে বাধ্য করেছিল এবং অন্যদের এ সুবিধা এড়িয়ে যেতে বাধ্য করেছিল। লকডাউন নতুন কর্মী আনা এবং নিয়োগের প্রচেষ্টাকে জটিল করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit