রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
হিলিতে মাদকসহ বিএনপির চার নেতাকর্মী গ্রেফতার মায়ের সঙ্গে অভিমান করে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ শারদীয় দুর্গাৎসব উপলক্ষে নওগাঁয় অসহায় দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সাংসদ জাহিদুল ইসলাম ধলু’র বস্ত্র বিতরণ রাঙামাটির কাপ্তাই হ্রদে পাথর বেঁধে ডুবিয়ে রাখা যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আগামী ৩ মাসেও চালু হওয়ার সম্ভবনা নেই বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ  নওগাঁয় কুড়াল দিয়ে ভেঙে দিল গনেশ প্রতিমা মাটিরাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে তবলছড়ি বিএনপির পরিচ্ছন্নতা অভিযান। রাঙামাটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২ মাটিরাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিধবার পাশে উপজেলা বিএনপি।

ভারতের বিপক্ষে বাংলাদেশের পরাজয়; আনন্দবাজারের পর্যবেক্ষণ

Reporter Name
  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ১২৬ Time View

স্পোর্টস ডেস্ক : অ্যাডিলেডে ভারতের দেওয়া ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাট হাতে দারুণ শুরু করে বাংলাদেশ। ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান তোলেন দুই ওপেনার লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। তবে সপ্তম ওভার শেষে বৃষ্টির কারণে বাংলাদেশের সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১৫১। শেষে মাত্র ৫ রানে হারে বাংলাদেশ। শেষ পর্যন্ত লড়াই করে ১৬ ওভারে ৬ উইকেটে ১৪৫ রান করতে সক্ষম হয় টাইগাররা।

ভারতের বিপক্ষে বাংলাদেশের এই পরাজয়ের দশটি কারণ উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ওপার বাংলার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকা। গণমাধ্যমটির অনলাইনে তুলে ধরা সেই পর্যবেক্ষণটি নিচে হুবহু তুলে ধরা হলো :

১. বিরাট কোহলির ব্যাটিং। দুর্দান্ত ছন্দে রয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। তিনি ৪৪ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস না খেললে ভারতের রান কিছুতেই ১৮৪ হতো না।

২. শেষ দু’ওভারে ২৭ রান করে ভারত। সেটাই শেষ পর্যন্ত খেলায় ব্যবধান গড়ে।

৩. লোকেশ রাহুলের ছন্দে ফেরা। অর্ধশত রান করে আউট হয়ে গেলেও শুরুতে তিনিই বা‌লাদেশের বোলারদের তুলোধনা করেন। বিশেষ করে পাওয়ার প্লে-র প্রথম ৬ ওভারে রাহুলকেই শুধু কিছুটা স্বচ্ছন্দ লাগে। রোহিত, বিরাট কোহলিরা একেবারেই পাওয়ার প্লে-র সুবিধা নিতে পারেননি।

৪. পঞ্চম ওভারে তাসকিন আহমেদ বার বার পরাস্ত করেন বিরাট কোহলিকে। ওই ওভারে আউট হয়ে যেতেই পারতেন কোহলি। রোহিতের উইকেট তুলে নেওয়ার পরের ওভারেই যদি কোহলিকে ফিরিয়ে দিত পারত বাংলাদেশ, এই ম্যাচে ভারত জিততে পারত না।

৫. পাওয়ার প্লে-র প্রথম ৬ ওভারে মাত্র ৩৭ রান করে ভারত। পরের চার ওভারে ৪৯ রান করে অনেকটা এগিয়ে যায় রোহিতের দল।

৬. বৃষ্টির পর খেলা শুরু হতেই ম্যাচে ফেরে ভারত। খেলার মোড় ঘুরিয়ে দেয় লিটন দাসের রান আউট। সরাসরি থ্রোয়ে তাকে ফিরিয়ে দেন লোকেশ রাহুল। তখন থামানো যাচ্ছিল না লিটনকে। ২৭ বলে ৬০ রান করা এই ওপেনারকে দেখে মনে হচ্ছিল একাই জিতিয়ে দেবেন বাংলাদেশকে।

৭. লিটন রান আউট হতেই জ্বলে ওঠেন ভারতীয় বোলাররা। পর পর উইকেট তুলে নেন মোহাম্মদ শামি, আর্শদীপ সিংরা। এর মধ্যে আর্শদীপ এক ওভারে ফিরিয়ে দেন সাকিব আল হাসান ও আফিফ হোসেনকে।

৮. দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ক্যাচ ফসকে, রান আউটের সুযোগ নষ্ট করে খেসারত দিতে হয়েছিল ভারতকে। এই ম্যাচে দুর্দান্ত ফিল্ডিং করে ভারত।

৯. শেষ পর্যন্ত মাথা ঠাণ্ডা রাখেন রোহিত শর্মারা। হাতে গোনা কয়েকটি বলে মার খেলেও ভারতীয় বোলাররা ডেথ ওভারে খুব ভাল বল করেন।

১০. রোহিতের দুর্দান্ত অধিনায়কত্ব। অক্ষর প্যাটেলকে দিয়ে মাত্র এক ওভার করান। কারণ, তিনি দেখেন তখন বাংলাদেশের অধিকাংশ ব্যাটারই বাঁহাতি। এটা দেখেই তিনি বাঁহাতি অক্ষরকে তুলে নেন।

 

 

কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit