রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

অশ্লীল ছবি ধারণ করে চাঁদা দাবি, গ্রেফতার ৫

Reporter Name
  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ১২৬ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলা এক ব্যক্তিকে ডেকে নিয়ে অশ্লীল ছবি ধারণ করে চাঁদা দাবির অভিযোগে একই চক্রের ৫সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে ব্ল্যাকমেইলের শিকার ব্যক্তির একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং ব্ল্যাকমেইলের কাজে ব্যবহৃত ৫টি মোবাইল জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো, সদর উপজেলার বাসিন্দা  মো. মহসিন টিটু,জোবেদা,নারগিছ আক্তার, ইসমত আরা ও জহির।  

বুধবার (২ নভেম্বর) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।  এর আগে,মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার ১ নভেম্বর বিকেল ৩টার দিকে ভুক্তভোগী আব্দুল খালেক বেচু মাইজদীর শহরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে দত্ত বাড়ীর মোড়ের একটি চায়ের দোকানে চা খেতে বসে। ওই সময় বেচুর পূর্ব পরিচিত মো.মহসিন টিটু (৪৫) তাকে তার বাড়ীতে চা খাওয়ার জন্য আমন্ত্রণ জানায়।

বেচু সরল বিশ্বাসে টিটুর সাথে তার বাড়িতে যায়। ওই সময় বেচু একটি রুমের ভিতরে প্রবেশের সাথে সাথে টিটু বাহির থেকে দরজা বন্ধ করে দেয়। সাথে ১ জন অজ্ঞাত নারী ও ৫-৬ জন ব্যক্তিসহ ঘরে প্রবেশ করে বেচুকে উলঙ্গ করে ফেলে এবং অজ্ঞাত নারী নিজে উলঙ্গ হয়। একপর্যায়ে অজ্ঞাত নারী আব্দুল খালেক বেচুর সাথে জোরপূর্বক আপত্তিকর কাজে লিপ্ত হয় এবং অপরাপর সকলে উক্ত আপত্তিকর কাজের ছবি মোবাইলে ধারণ করে।

পরবর্তীতে আসামীরা ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে ৫০হাজার টাকা দাবী করে তার মোটরসাইকেল রেখে দেয়। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে ব্ল্যাকমেইল চক্রের ৫সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।  আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।  

 

 

কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit