বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সৌদি আরবে ইরানের সম্ভাব্য হামলা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: রিপোর্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ১৩৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের ওপর ইরানের সম্ভাব্য হুমকি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন কর্মকর্তা আল আরাবিয়াকে এক ইমেইল বার্তায় বলেন, আমরা ইরানের হুমকির প্রতিচ্ছবি নিয়ে উদ্বিগ্ন। সামরিক এবং গোয়েন্দা চ্যানেলে সৌদির সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে। এই অঞ্চলে অংশীদারদের স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্র সঙ্কোচ করবে না।

এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ইরানের হুমকি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। সৌদি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়- যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং মধ্য প্রাচ্যের অন্যান্য দেশগুলো সেনাবাহিনীর সতর্কতা বাড়িয়েছে। এরপর অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে জানায়,  শিগগিরই কিংবা ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি আরবে ইরান আক্রমণ করতে পারে ।

গত মাসে ইরানের বিপ্লবী গার্ডের প্রধান হুসেইন সালামি সৌদি আরবকে সতর্ক করেছিলেন। ইরানের এলিট বাহিনীর এই শীর্ষ কর্মকর্তা দাবি করেছিলেন,  ইরানের বিক্ষোভে রিয়াদ উসকানি দিচ্ছে। কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যু কেন্দ্র করে সেপ্টেম্বর মাস জুড়ে ইরানে বিক্ষোভ হয়। 

 

 

কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit