সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী নিয়ে আলোচনায় তেহরান যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী ভারতজুড়ে ফের বিক্ষোভে নামার হুঁশিয়ারি সিজেপির এমপিওভুক্তির দাবিতে মাঠে নামছেন নন-এমপিও শিক্ষকরা পাবনায় ৬১৬ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়তে পারে বাংলাদেশের ব্যয় ইরানকে নিষেধাজ্ঞায় শাসনব্যবস্থার পতন হবে না, মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা ঢাকার আরও ৫০টি পয়েন্টে বসছে এআই ক্যামেরাসহ ট্রাফিক সিগন্যাল যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা

তরিকুল ইসলামের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালনে বিএনপির প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১৩৬ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেকমন্ত্রী তরিকুল ইসলামের ৪র্থ মৃত্যুবার্ষিকী উদযাপনের লক্ষে যশোরের মনিরামপুর থানা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে বিস্তারিত কর্মসূচি গ্রহন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। দলিয় কার্যালয়ের পাশে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।

পৌর বিএনপির সহসভাপতি সন্তোষ স্বরের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল হাই, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, জুলফিকার আলী ভূট্টো, জামশেদ আলী, ফারুক হোসেন, খান শফিয়ার রহমান, সোলায়মান গাজী, পৌর যুবদলের আহবায়ক আব্বাস উদ্দিন, মুক্তার হোসেন, ছাত্রদলের আহবায়ক ওলিয়ার রহমান, কামরুজ্জামান প্রমুখ। থানা বিএনপির আহবায়ক শহীদ ইকবাল হোসেন জানান, ৪ নবেম্বর অনুষ্ঠিতব্য ৪র্থ মৃত্যু বার্ষিকীতে মিলাদ, দোয়া মাহফিল, আলোচনা সভা ও খাবার বিতরনের কর্মসূচি গ্রহন করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit