বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৬১ Time View
এম এ রহিম চৌগাছা(যশোর) : পরিবেশের ভারসাম্য রক্ষায়  চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে ইসলামিয়া বাহরুল উলুম দোগাছিয়া কওমি মাদরাসা ও এতিমখানায় এ চারা বিতরণ হয়।

সংগঠনের দেশ-বিদেশে অবস্থানরত সদস্যদের অর্থায়নে মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ৫৪টি ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি মাদরাসা প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে যশোর সদর উপজেলার দোগাছিয়ায় এ বৃক্ষরোপণ ও কর্মসূচি পালন করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মুফতি মনিরুল ইসলাম, উপদেষ্টা আবু জাফর বিশ্বাস, উপদেষ্টা ইমরান নাজির, কেন্দ্রীয় সহ-সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি আলী রেজা রাজু, আর এস রনি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জগদীশপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সম্রাট সাকিল, রেজুয়ান আহমেদ রিয়াদ, আনোয়ার হুসাইন মাদরাসার শিক্ষকবৃন্দ হাফেজ মাওলানা শাহ আলম ও মুফতি ইকরাম হুসাইন এবং সংগঠনের অন্যান্য সদস্য।
শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে শিক্ষার্থীদের হাতে ফলদ ও ঔষধি গাছের চারা তুলে দিয়ে সেগুলোর নিয়মিত পরিচর্যার জন্য উৎসাহিত করা হয়। চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোঃ বখতিয়ার হোসেন বলেন, “মানবসেবার পাশাপাশি পরিবেশ রক্ষাও আমাদের সামাজিক দায়িত্ব।

দেশ-বিদেশে অবস্থানরত সদস্যদের সহযোগিতায় বৃক্ষরোপণ ও চারা বিতরণের এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও পরিবেশ ও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।” শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম বিষয়ে সচেতনতা তৈরি করা গেলে তারা ভবিষ্যতে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২৬,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit